Entertainment

মঞ্চ ঝলসে প্রাক্তন রণবীরের কাছাকাছি দীপিকা

৩ বছর পর মুখোমুখি সাক্ষাৎ। পাশাপাশি কয়েক পা হাঁটা। তাতেই ঝলসে উঠল মঞ্চ। ঝড় উঠল আরও একবার। একে অপরের প্রাক্তন তাঁরা! তাতে কি! সম্পর্কের রসায়ন বদলায়, ফ্যাশনের নয়। ফ্যাশন চিরন্তন। এই শাশ্বত সত্যই একই ছাদের তলায় নিয়ে এল রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে। এর জন্য ধন্যবাদ প্রাপ্য বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির। বৃহস্পতিবার শাবানার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিজওয়ান’-এর উদ্যোগে মুম্বইয়ে বসে তারা ঝলমলে ফ্যাশন শোয়ের আসর। নির্ধারিত সময়ে মঞ্চের রহস্যময় নীল ছায়াপথ কয়েকগুণ উজ্জ্বল করে তোলেন শো স্টপার দীপিকা ও রণবীর। শোয়ের পোশাক পরিকল্পনার দায়িত্ব পেয়েছিলেন মণীশ মালহোত্রা। তাঁর ডিজাইন করা কালো কাশ্মীরি চিকণ কাজের গলাবন্ধে চমৎকার দেখাচ্ছিল রণবীর কাপুরকে। আর ফ্লোরাল মুক্তরঙা লহেঙ্গায় খোলতাই হয়ে উঠেছিল দীপিকার স্নিগ্ধ সৌন্দর্য।

২০১৫ সালে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’-য় শেষবারের মত দেখা মিলেছিল বলিউডের একসময়ের বহুচর্চিত ‘কপোত-কপোতী’কে। মাঝে অনেকটা সময় অতিবাহিত। আরেক রণবীরের হাত ধরে সেলুলয়েডের পর্দায় এরমধ্যেই সুপারহিট জুটি বেঁধেছেন দীপিকা। ওদিকে রণবীর কাপুরও নিজস্ব জগতে নিজেকে গুছিয়ে নিয়েছেন। মাঝখানে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকের শ্যুটিংয়ের সময় টাইফয়েড আক্রান্ত হয়ে পড়েন রণবীর। চিকিৎসকের পরামর্শে শাবানা আজমির শোয়ে প্রাক্তন প্রেমিকার সঙ্গে র‍্যাম্পে হাঁটার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। তবে রণবীর এখন একেবারে সুস্থ। বৃহস্পতিবার দীপিকার সঙ্গে তাঁর চোখ ঝলসানো ম্যাজিক সেই সাক্ষ্যই বহন করল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026