Entertainment

গানের সঙ্গে নেচে হাত ধোয়া শেখাল পুলিশ

গানের শব্দের মানে বোঝা মুশকিল। তবে যে ৬ জন পুলিশকর্মী মুখে মাস্ক লাগিয়ে সেই গানের সঙ্গে নাচছেন তাঁদের অঙ্গভঙ্গিতেই পরিস্কার যে কী শেখানোর চেষ্টা হচ্ছে। করোনা ছড়িয়ে পড়া আটকাতে ও নিজেকে সুস্থ রাখতে এখন সকলকেই বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে হু। হাত ধোয়ার কিছু নিয়মও আছে। মানুষের কাছে হাত ধোয়া মানে কিন্তু সঠিক নিয়ম মেনে হাত ধোয়া নাও হতে পারে। তা তাঁরা নাও জানতে পারেন। তাই সেই সচেতনতা বাড়াতে এগিয়ে এল কেরালা পুলিশ।

কেরালা পুলিশের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে কেরালার জনপ্রিয় সিনেমা ‘আয়াপ্পানম কোশিয়াম’-এর বিখ্যাত গান কালাক্কথা-র সঙ্গে পা মিলিয়েছেন ৬ পুলিশকর্মী। সকলের পরনেই ছিল পুলিশের পোশাক। মুখে মাস্ক। গানের তালে তালে তাঁরা পা দুলিয়ে নাচতে থাকেন। আর তার সঙ্গে হাত ধোয়ার ভঙ্গিমা করতে থাকেন। একসঙ্গে তাল রেখেই ৬ জন এই হাত ধোয়ার পদ্ধতি শেখান।

১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে সকলকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানোর প্রচেষ্টা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। স্টেট পুলিশ মিডিয়া সেন্টার কেরালা-র তৈরি এই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হুহু করে ছড়াচ্ছে ভিডিওটি। সচেতনতা প্রসারে এমন এক অভিনব উদ্যোগকে সাধুবাদই জানিয়েছেন সকলে। সেইসঙ্গে নাচ, গানের মধ্যে দিয়ে মানুষকে দ্রুত শেখানো যাচ্ছে হাত ধোয়ার সঠিক উপায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026