Entertainment

৩ পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ

কৃষ্ণা, মধু, চন্দ্রন। এই ৩ জনের মর্মান্তিক মৃত্যু এখনও তিনি মেনে নিতে পারছেন না। তবু তাঁদের পরিবারের সাহায্যের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন ‘ইন্ডিয়ান ২’ সিনেমার পরিচালক এস শঙ্কর। তিনি জানিয়েছেন, ৩ জনের মৃত্যুকে কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অর্থ ওই পরিবারগুলির জন্য সামান্যই। হয়তো তাঁদের সামান্যই সাহায্য হবে এতে। তবু তিনি এই অর্থ ৩টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেবেন।

গত ১৯ ফেব্রুয়ারি দক্ষিণী সুপারস্টার কমল হাসানের একটি সুপারহিট সিনেমা ‘ইন্ডিয়ান’-এর সিকুয়েল ‘ইন্ডিয়ান ২’-এর সেটে শ্যুটিংয়ের প্রস্তুতি চলাকালীন একটি ক্রেন ভেঙে পড়ে। ক্রেনের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ টেকনিশিয়ানের। ১২ জন আহত হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি তো বটেই এমনকি গোটা দেশেই আলোড়ন ফেলে দেয়। ওইদিন সিনেমার হিরো কমল হাসান, নায়িকা কাজল আগরওয়াল ও পরিচালক এস শঙ্কর সৌভাগ্যক্রমে রেহাই পান। তাঁরা বেরিয়ে আসেন সেট থেকে।

এস শঙ্কর আরও জানিয়েছেন, এত সুরক্ষার বন্দোবস্ত নেওয়া সত্ত্বেও কীভাবে এমন কাণ্ড হল তা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। তিনি এখনও এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেননি। তবে ঘটনার তদন্ত পুলিশ যেমন চালানোর চালাচ্ছে। সিনেমার শ্যুটিং আপাতত বন্ধ রয়েছে। কবে শুরু হবে তাও অজানা। এই ঘটনা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কালো দিন হয়ে থেকে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026