Entertainment

অন্য অভিনেতার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, রয়েছে সন্তান, অভিযোগ রঘুবীর যাদবের স্ত্রীর

রঘুবীর যাদবকে সিনেমা যাঁরা দেখেন তাঁরা ভালই চেনেন। বলিষ্ঠ অভিনেতা হিসাবে তাঁর পরিচিতি। মূলত হিন্দি সিনেমায় একের পর এক মাইলস্টোন তৈরি করা সিনেমায় তাঁর অভিনয় মানুষকে হতবাক করেছে। বাংলায় দামু বলেও একটি সিনেমায় অভিনয় করেছেন রঘুবীর। এবার তাঁর স্ত্রী প্রাক্তন কত্থক নৃত্যশিল্পী পূর্ণিমা খারগা মুখ খুললেন। আর মুখ খুলেই সকলকে চমকে দিলেন।

তাঁর অভিযোগ শুনে থ মেরে গেছে গোটা বলিউড। পূর্ণিমার দাবি, তাঁর স্বামী রঘুবীর বলিউডের আর এক বিখ্যাত অভিনেতা সঞ্জয় মিশ্রর স্ত্রী রোশনি আচরেজা-র সঙ্গে অনেক বছর ধরেই লিভ টুগেদার করছেন। আর রঘুবীর ও রোশনির একটি ১৪ বছরের সন্তানও রয়েছে।

ফাইল : সঞ্জয় মিশ্র, ছবি – আইএএনএস

পূর্ণিমা এই দাবি করার সঙ্গে সঙ্গে ডিভোর্সও ফাইল করেছেন। অন্তর্বর্তী খোরপোশ বাবদ ১ লক্ষ টাকা ও পরে এককালীন খোরপোশ বাবদ ১০ কোটি টাকা দাবি করেছেন তিনি। পূর্ণিমা একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। তাঁর দাবি তাঁদের বিয়ের ৭ বছর তখন সবে কেটেছে, সেই সময় অভিনেত্রী নন্দিতা দাসেরও প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছিলেন রঘুবীর।

প্রসঙ্গত পূর্ণিমা ও রঘুবীরের এখন ৩০ বছরের একটি ছেলে রয়েছে। এখন তাঁর স্ত্রীর দাবি যদি সত্যি হয় তাহলে ৬২ বছরের রঘুবীর যাদবের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে। অভিনেতা সঞ্জয় মিশ্রর স্ত্রী রোশনি ও রঘুবীরের সন্তান সে। তবে এ সবই প্রমাণ সাপেক্ষ। কিন্তু এমন এক ঘটনা সামনে আসার পর রঘুবীর যাদব ও সঞ্জয় মিশ্রর মত বলিউডের ২ বলিষ্ঠ অভিনেতাকে নিয়ে অভিনয়ের বাইরেও মুখরোচক চর্চা হুহু করে ছড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026