Entertainment

ছবির ২ জনই কিংবদন্তী, দুর্লভ ছবিটি শেয়ার করলেন অমিতাভ বচ্চন

সৌজন্যে অমিতাভ বচ্চন। এটা বলাই যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই সাদা কালো ছবিটি প্রকাশ করে রীতিমত চমক দিয়েছেন আর এক কিংবদন্তী অমিতাভ বচ্চন। আর ৫টা ছোট মেয়ের মতই ২টি বালিকার ছবি। আপাত দৃষ্টিতে সাধারণ ছবি। কিন্তু এই ছবির মাহাত্ম্য যে কতটা তা ছবির ২ বালিকার নাম জানলেই বোঝা যায়। অমিতাভ বচ্চনের কাছে অবশ্য এই ছবিটি হাতের কাছে পাওয়া একটা টেলিপ্যাথির মত।

মঙ্গলবার সকালে গায়িকা লতা মঙ্গেশকর একটি ট্যুইট করেন। তাঁর আধ্যাত্মিক গুরু পণ্ডিত জম্মু মহারাজ ও প্রয়াত কবি নরেন্দ্র বর্মার স্মরণে ট্যুইট করেন তিনি। এই ২ জনেরই এদিন ছিল মৃত্যুবার্ষিকী। তাই তাঁদের স্মরণে ট্যুইট। ট্যুইটটি অমিতাভ বচ্চনের নজর কাড়ে। তিনি পাল্টা একটি ট্যুইট করেন। আর সেখানেই এই সাদা কালো ছবিটি তুলে ধরেন।

স্মৃতির সরণি বেয়ে ছবি পোস্ট করে করে অমিতাভ বচ্চন লেখেন লতাজি এবং আশাজি। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছোটবেলার এই ছবি ইন্টারনেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। এমন ছবি বড় একটা সকলের নজরে আসেনা। তাও ভারতের সঙ্গীত জগতের ২ দিকপালের একসঙ্গে ছবি। মঙ্গেশকর পরিবারের ফ্যামিলি অ্যালবামে থাকার মত ছবি ছিল অমিতাভ বচ্চনের কাছে। আর তা তিনি শেয়ার করলেন সকলের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 4, 2026

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026