Entertainment

১২ দিনে শেষ বৈবাহিক জীবন, টেক্সট মেসেজ করে বিচ্ছেদ

সবে তো গত ২০ জানুয়ারি হয়েছিল বিয়ে। সবাই অভিনন্দন জানিয়েছিলেন। সেই বিয়ে ভেঙে গেল মাত্র ১২ দিনে। ১ ফেব্রুয়ারি স্বামী জানিয়ে দিলেন এই কদিনের বিবাহিত জীবনে তিনি খুশি। কিন্তু বিয়ে নামক বিষয়টি তাঁকে আতঙ্কিত করেছে। এরপর তাঁদের ২ জনেরই নিজের আলাদা আলাদা পথে হেঁটে চলা উচিত। তাঁর স্ত্রী যেন তাঁকে ক্ষমা করেন। বিচ্ছেদের বার্তা ভরা এই মেসেজ পেয়ে কিন্তু আদৌ বিচলিত নন ১২ দিন আগে বিয়ে হওয়া স্ত্রী।

স্বামীর কাছ থেকে এই টেক্সট মেসেজ পেয়ে পাল্টা টেক্সট করেছেন স্ত্রী। জানিয়েছেন তিনি তাঁকে ভালবাসেন। আর সারাজীবন তাঁর জীবনে থাকতে চান। আদপে তিনি যে এই বিচ্ছেদ বার্তা মেনে নিলেন তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন স্ত্রী। ফলে টেক্সট মেসেজেই শেষ হল ১২ দিনের ছোট্ট এক বিবাহিত জীবন। একটা মধুচন্দ্রিমা।

মনে হতেই পারে এমন অবাক করা কাণ্ড ঘটান স্বামী-স্ত্রী কারা! স্বামী হলেন হলিউডের বিখ্যাত প্রযোজক জন পিটার্স। আর স্ত্রী হলেন হলিউডে ৯০-এর দশক কাঁপানো সুন্দরী লাস্যময়ী পামেলা অ্যান্ডারসন। যাঁকে হয়তো সকলে চিরদিন মনে রাখবেন বেওয়াচ-এর জন্য।

ফাইল : পামেলা অ্যান্ডারসন, ছবি – আইএএনএস

গত ২০ জানুয়ারি ৭৪ বছরের জন ও ৫২ বছরের পামেলা বিয়ে করেন। এরপর ৫ দিন তাঁরা একসঙ্গে কাটানও। তারপর গত ১ ফেব্রুয়ারি মেসেজ করে জন পামেলাকে জানান তিনি বুঝতে পারছেন যে এই ৭৪ বছর বয়সে আন্তর্জাতিক প্রেমে জড়ানোর পরিস্থিতিতে তিনি নেই। বরং তাঁর মনে হচ্ছে তাঁর এবার একটা শান্ত নিশ্চিন্ত জীবন কাটানোর সময় এসেছে। জনের এই বার্তাকে সম্মান জানান পামেলাও। ভেঙে যায় ১২ দিনের একটি হাইপ্রোফাইল বিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026