Entertainment

পর্দায় ফিরছে ম্যায়নে পেয়ার কিয়া জুটি

১৯৮৯ সালের শীতে গোটা দেশকে তাতিয়ে দিয়েছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’ নামে একটা সিনেমা। যা ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছে। সিনেমায় সলমন খান পেয়েছিলেন প্রথম লিড রোল। নায়িকা ভাগ্যশ্রী ও পরিচালক সূরজ বরজাতিয়ার ছিল ডেবিউ। সুপার ডুপার হিট হয়েছিল এই তরুণ প্রেমের গল্প। উপরি পাওনা ছিল গান। একের পর এক হিট গানের সুর এখনও অনেকের কানে বাজে। সেই ম্যায়নে পেয়ার কিয়া জুটি ফের ফিরছে পর্দা কাঁপাতে।

সূরজ বরজাতিয়া জানিয়েছেন তিনি তাঁর পরের ছবিও করবেন সলমন খানকে নিয়ে। ৩০ বছরের বন্ধুত্ব সলমনের সঙ্গে। তাঁর সিনেমায় তিনি সলমনকেই ভাবেন। ম্যায়নে পেয়ার কিয়া-র পরও সূরজ ও সলমন জুটি কাজ করেছে ১৯৯৪ সালে ‘হাম আপকে হ্যায় কৌন…’, ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমায়।

সূরজ ইতিমধ্যেই তাঁর পরবর্তী সিনেমার স্ক্রিপ্ট তৈরি করা শুরু করে দিয়েছেন। সেই সিনেমাতেও যে তিনি সলমন খানকেই নিচ্ছেন তা আগেই পরিস্কার করে দিয়েছেন সূরজ। তবে সিনেমার শ্যুটিং এখনই শুরু হচ্ছেনা। ৫৫ বছরের পরিচালক সূরজ বরজাতিয়া জানিয়েছেন তাঁর ছোট ছেলে একজন লেখক ও পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন। তাঁর পাশে এই সময় থাকা দরকার। তাছাড়া টিভির জন্য ২টি প্রজেক্টও পড়ে আছে। এসব কাজ শেষ করেই তিনি নতুন সিনেমার শ্যুটিংয়ে হাত দেবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026