Entertainment

আবার কুছ কুছ হোতা হ্যায়, শাহরুখের জায়গায় করণ, রানির জায়গায় গৌরী

৯০ দশকের সুপার ডুপার হিট ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রিমেক বলাই যায়। যেখানে শাহরুখ খানের করা রাহুলের চরিত্রে দেখা গেল পরিচালক করণ জোহরকে। অন্যদিকে টিনা-র চরিত্রে ছবিতে দেখা গিয়েছিল রানি মুখোপাধ্যায়কে। রানির সেই চরিত্রে এবার দেখা গেল শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে। রাহুলের পোশাকেই সেজেছিলেন করণ। গৌরীর পরনে ছিল হুবহু টিনার পোশাক। ৯০-এর বলিউড থিমের একটি পার্টিতে এভাবেই দেখা গেছে ২ জনকে।

করণ জোহর একের পর এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে রাহুল ও গৌরী খানকে টিনার সাজে দেখা যাচ্ছে। আর কাজলের চরিত্র! সেটা কে করলেন তাহলে? কাজলের চরিত্রে হুবহু কাজল অর্থাৎ সিনেমায় অঞ্জলির ভূমিকায় দেখা গিয়েছে পুটলু বা কাজল আনন্দকে। সেই কাজল আনন্দ যিনি সঞ্জয় দত্তের মামলার আইনজীবী ছিলেন। পরবর্তীকালে অবশ্য আইনজীবীর পেশা ছেড়ে তিনি এখন ফ্যাশন বুটিকের মালিক।

১৯৯৮ সালে মুক্তি পায় কুছ কুছ হোতা হ্যায়। সিনেমায় রাহুল-টিনা-অঞ্জলির ত্রিকোণ প্রেমের একটা কাহিনি পাকতে থাকে। কলেজ জীবন ও পরে সাংসারিক জীবনের বদলে যাওয়া সময়কে এক সূত্রে বাঁধে রাহুল ও টিনার মেয়ে অঞ্জলি। রাহুলের সঙ্গে দেখা হয় কলেজের টম বয় মেয়ে অঞ্জলির। যেখানে রাহুল বুঝতে পারে অঞ্জলির প্রতি তার সুপ্ত ভালবাসার কথা। ভারতীয় সিনেমায় একটি মাইলস্টোন হিসাবে থেকে যাবে কুছ কুছ হোতা হ্যায়। সেটাই এবার থিম করলেন করণ, গৌরীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026