Entertainment

অভিনেত্রীর অভিযোগে গ্রেফতার চিত্র পরিচালক

তাঁর মানহানির চেষ্টা করছেন পরিচালক। তিনি ভীত। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রথমসারির অভিনেত্রী মঞ্জু। তিনি তাঁর দাবির সপক্ষে ডিজিটাল প্রমাণও পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরিচালক শ্রীকুমার মেননকে গ্রেফতারও করা হয়। পরে অবশ্য জামিন পান পরিচালক।

দক্ষিণী সিনেমার সুপারস্টার দিলীপ-এর প্রথম স্ত্রী মঞ্জু ওয়ারিয়র। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে সিনেমা জগতে পরিচিত মুখ মঞ্জু। মঞ্জুকে তাঁর সিনেমায় সুযোগ দেন পরিচালক শ্রীকুমার মেনন। তার আগেও মঞ্জুকে নিয়ে তিনি বেশ কিছু বিজ্ঞাপন শ্যুট করেন। ফলে অনেকদিন ধরেই মঞ্জুর সঙ্গে কাজ করছেন শ্রীকুমার।

গ্রেফতার হওয়ার পর পরিচালক পুলিশকে জানান, তিনি মঞ্জুর সঙ্গে যা করেছেন তা ভাল ভাবনা নিয়েই করেছেন। কিন্তু বিষয়টিকে খারাপভাবে ব্যাখ্যা করা হয়েছে। পুলিশ অবশ্য শ্রীকুমারের দাবি খতিয়ে দেখছে। শ্রীকুমার আরও দাবি করেন মঞ্জুর সিনেমা জগতে সাফল্য নিয়ে তিনি সোশ্যাল সাইটেও প্রশংসা করেন। এদিকে ঘটনা ঘিরে কেরালা সিনেমা জগতে রীতিমত আলোড়ন পড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026