সাংবাদিকদের মুখোমুখি মোনালিসা, ছবি - আইএএনএস
তাঁর অসামান্য চোখ মহাকুম্ভে তাঁকে আলোচনার কেন্দ্রে তুলে এনেছিল। মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড়েও মোনালিসা নামটা সকলের জানা হয়ে যায়। শুধু কুম্ভ বলেই নয়, সারা দেশ তাঁর নাম জেনে যায়। তাঁর নামই হয়ে যায় মহাকুম্ভ গার্ল।
তিনি এতটাই জনপ্রিয়তা অর্জন করেন যে পরবর্তীকালে সিনেমায় অভিনয়ের সুযোগও পান। এই অভিনয় সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় এক মুসলিম যুবকের। সেটা মাস সাতেক আগের কথা।
এদিকে এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেনি মোনালিসার পরিবার। ইন্দোরের বাসিন্দা মোনালিসা ভোঁসলের দাবি, অন্যত্র তাঁর বিয়েও ঠিক করে ফেলে তাঁর পরিবার। কিন্তু তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ফরমান খানকেই বিয়ে করতে চেয়েছিলেন।
তাই ফরমানের হাত ধরে কেরালায় চলে আসেন। সেখানে কার্যত পুলিশের নজরদারিতেই তাঁদের বিয়ে হয়। বিয়ে হয় আরুমানুর শ্রী নৈনার দেব মন্দিরে। বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখিও হন মোনালিসা।
মোনালিসার ১৮ বছর বয়স হয়ে গেছে। ফলে তিনি বিয়ের ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নিতেই পারেন। তিনি যাঁকে চাইবেন তাঁকে বিয়ে করতে পারেন। একথা পুলিশের তরফেও মোনালিসার পরিবারের কাছে পরিস্কার করে দেওয়া হয়।
মহাকুম্ভে যেভাবে মোনালিসা দ্রুত জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন, তেমনই তাঁর বিয়ে নিয়েও চর্চা তুঙ্গে। এদিকে কেরালায় এসে বিয়ে করে খুশি মোনালিসা।
কেরালার মানুষ তাঁদের সমর্থন করেছেন বলেও জানান মোনালিসা। এদিকে বিয়ের পর মোনালিসা স্বামীর সঙ্গে আপাতত কেরালাতেই থাকবেন বলে জানা গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…