Entertainment

অমিতাভ বচ্চনের টিফিন বক্সে থাকত স্ত্রীর চিরকুট, কি লেখা থাকত তাতে

অমিতাভ বচ্চনের জীবনের নানা কথা সামনে আসে। তেমনই একটি বিষয় হল তাঁর টিফিন বক্সে চিরকুট। যা তাঁর স্ত্রী জয়া বচ্চন পাঠাতেন।

বলিউডে নিজের কাজের মাধ্যমে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন এক দীর্ঘদেহী মানুষ। ভরাট গলার স্বর আর অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে জিতেছেন কোটি কোটি মানুষের মন। দিনে দিনে হয়ে উঠেছেন একজন মেগাস্টার।

মানুষটি আর কেউ নন। তাঁর নাম অমিতাভ বচ্চন। বিভিন্ন বয়সের মানুষের কাছেই তিনি খুব প্রিয় একজন ব্যক্তি। সবধরনের চরিত্রে অভিনয় করা থেকে রিয়েলিটি শো পরিচালনা করা, সব ভূমিকাতেই তিনি সমানভাবে সাবলীল।

জয়া বচ্চন তাঁর কেরিয়ারের শিখরে থাকাকালীন অভিনয় জীবন থেকে সরে আসেন কেবলমাত্র পরিবারের কথা ভেবে। সন্তানদের কথা ভেবে। স্বামী অমিতাভ তখন সুপারস্টার।

প্রচুর কাজ তাঁর হাতে। স্বভাবতই পরিবারের জন্য সামান্য সময়টুকুও বার করতে পারতেন না বিগ বি। এদিকে অভিনয় ছেড়ে নিজেকে সম্পূর্ণরূপে পরিবারে সমর্পণ করেছিলেন জয়া।

সেসময় শ্যুটিংয়ের প্রয়োজনে অমিতাভ বচ্চনকে আউটডোরে যেতে হত। তখন তো আর মোবাইল ফোন ছিলনা। প্রয়োজনে কোনও মানুষকে বাড়ি বা অফিসের বাইরে থাকাকালীন যোগাযোগ করা ছিল প্রায় অসম্ভব। জয়া বচ্চন খুব প্রয়োজন পড়লে সেই দিনগুলোয় অমিতাভের টিফিন বক্সে খাবারের সঙ্গে একটি চিরকুট পাঠাতেন।

চিরকুটকে থাকত জরুরি কিছু বার্তা। কখনও থাকত অভিষেক অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি ফেরার আর্জি। কখনও থাকত কবে অভিষেকের স্কুলে যেতে হবে সে বিষয়ে তথ্য।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026