Entertainment

প্রবল বর্ষণে বিচ্ছিন্ন গ্রামে আটকে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী

হিমাচল প্রদেশে এখন প্রবল বর্ষণ চলছে। গোটা রাজ্যে যেমন বাড়ছে জল, তেমনই বিভিন্ন জায়গায় হড়কা বানের সৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে আতঙ্ক বাড়িয়ে পাহাড়ি এলাকায় নেমে আসছে ধস। সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতি হিমাচলের। মৃতের সংখ্যাও বাড়ছে। বহু পর্যটক আটকে পড়েছেন বিভিন্ন জায়গায়। সেই হিমাচলেরই চাত্রু নামে একটি গ্রামে আটকে পড়লেন দক্ষিণ ভারতীয় সিনেমার অতি জনপ্রিয় অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়র। কেরালার এই অভিনেত্রী দক্ষিণ ভারতে প্রবল জনপ্রিয়।

গত ২ সপ্তাহ ধরে হিমাচল প্রদেশে মালয়ালম সিনেমা কিট্টেম-এর শ্যুটিংয়ে ব্যস্ত মঞ্জু। তাঁর সঙ্গে সিনেমার কলাকুশলী থেকে অভিনেতা অভিনেত্রী সকলেই রয়েছেন। মোট ৩০ জনের একটি দল। এদিকে প্রবল বর্ষণে চাত্রু গ্রামটি কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। না সেখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে, না সেখানে কোনও যোগাযোগ রয়েছে। ফোন পাওয়া যাচ্ছে না। মোবাইল কাজ করছে না। ওই গ্রামে গোটা দলটাই বন্দি হয়ে পড়েছে। এই অবস্থায় একটি স্যাটেলাইট ফোন থেকে মঞ্জু ফোন করেন তাঁর ভাইকে। তাঁদের অবস্থা জানান। উদ্ধারের ব্যবস্থা করতে বলেন।

মঞ্জুর মত অভিনেত্রী আটকে পড়েছেন। এ খবর দ্রুত পৌঁছয় কেন্দ্রীয় সরকারের কাছে। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী নিজে ফোন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে। উদ্ধারের বন্দোবস্ত করতে বলা হয়। সরকারের তরফে মঞ্জু সহ গোটা দলটাকে উদ্ধারের উদ্যোগ নিয়েছে খোদ হিমাচল সরকার। এদিকে হিমাচলের পরিস্থিতি ক্রমশ শোচনীয় আকার নিচ্ছে। বৃষ্টিতে নাজেহাল জনজীবন। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026