Entertainment

বিরুষ্কার পর আগামিকাল ‘বিয়ের ফুল’ ফুটতে চলেছে তাঁদের? জোর গুঞ্জন

কথায় বলে বিয়ের ফুল না ফুটলে নাকি মণ্ডপ পর্যন্ত বিয়ের কথা এগোয় না। ২০১৮-তেই বোধহয় বিয়ের ফুলটা ফোটাতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এই বিষয়ে সম্ভবত কোনও দেরি করতে চাইছেন না পাত্র রণবীর সিংও। অন্তত বি-টাউনের আকাশে বাতাসে তো সেই খবরই ভেসে বেড়াচ্ছে। নতুন বছরে ছুটি কাটাতে ‘পাত্রপাত্রী’ পাড়ি দিয়েছেন শ্রীলঙ্কায়। আগামী শুক্রবার আবার বলিউডের ‘হার্টথ্রব’ অভিনেত্রী দীপিকার ৩২-তম জন্মদিন। বিশেষ দিনটিতে লোকচক্ষুর আড়ালে নাকি বিয়ের কথা পাকা করতে চলেছেন দীপিকা ও রণবীর। একে অপরের হাতে আংটি পড়িয়ে ভবিষ্যতে পথ চলার প্রতিশ্রুতি দিতে চলেছেন তাঁরা।

২০১৭-র শেষটায় ক্রীড়া ও বিনোদন জগত মজে ছিল বিরুষ্কার রূপকথার বিয়ে নিয়ে। মুম্বইতে তাঁদের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের মহাতারকারা। সেই সময় প্রাক্তন প্রেমিকার বিয়ের সানাইয়ের চৌহদ্দি থেকে অনেকটাই দূরে ছিলেন রণবীর সিং। ব্যক্তিগতভাবে তিনি ও তাঁর বর্তমান প্রেমিকা দীপিকা বিরুষ্কাকে শুভেচ্ছা জানালেও একটা ঠান্ডা দূরত্ব যে আছেই তা বুঝতে বাকি থাকেনি কারও। বিরুষ্কার বিয়ের ফুল তো ফুটল। এবারে কি তবে দীপিকা-রণবীরের পালা? সেই প্রশ্নের উত্তরের দিকেই চেয়ে গোটা অনুরাগীরা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026