Entertainment

অনিল কাপুরের খাদ্য রহস্য ফাঁস করে দিলেন মাধুরী দীক্ষিত

অনিল কাপুর মাধুরী দীক্ষিত জুটি বলিউডকে একগুচ্ছ হিট সিনেমা উপহার দিয়েছে। এবার ২ জন সেটে খাওয়াদাওয়া নিয়ে একে অপরের কথা ফাঁস করে দিলেন সকলের সামনে।

অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত একটা সময় জুটি হয়ে উঠেছিল। তাঁদের জুটিতে একের পর এক হিট সিনেমা বলিউডকে সমৃদ্ধ করেছে। একটা যুগ ও জুটি তৈরি করতে পেরেছিলেন তাঁরা। যা এখনও অমর।

কয়েকদিন আগে একটি শোতে উপস্থিত হয়ে মাধুরী দীক্ষিত অনিল কাপুরের শ্যুটিং চলাকালীন সেটে খাওয়ার ধরন ফাঁস করে দিলেন। মাধুরী বলেন, সেটে যখন খাওয়ার জন্য ব্রেক হয়, তখন সকলে একসঙ্গেই খেতে বসেন।

অনিল কাপুর কিন্তু তাঁর নিজের প্লেটের খাবার খান না। সেটা পড়ে থাকে। আর তিনি ঘুরে বেড়াতে শুরু করেন। সকলের প্লেটের কাছে যাবেন। জিজ্ঞেস করবেন তিনি কি খাচ্ছেন।

তিনি যেটাই বলবেন সেটাই তাঁর থেকে এক কামড় খেয়ে আবার অন্য কারও কাছে হাজির হবেন অনিল। এভাবে সকলের প্লেট থেকে কিছু না কিছু খেতে থাকবেন। এটাই অনিল কাপুরের শ্যুটিং সেটে খাওয়ার ধরন।

মাধুরী অনিলের এই এর ওর প্লেট থেকে খাওয়ার কথা ফাঁস করে দিতেই অনিল কাপুর আবার একটি শোতে পাল্টা মাধুরী দীক্ষিতের সেটে খাওয়ার ধরনের কথা ফাঁস করে দিলেন।

অনিল জানান, মাধুরী দীক্ষিত খেতে ভালবাসেন। শ্যুটিং চলাকালীন যখন খাওয়ার সময় হয় তখন মাধুরীর খাবার তখনই চাই। খাবার যদি সময়ে না পান তাহলেই মাধুরী প্রচণ্ড রেগে যেতেন।

খাবার তাঁর সময়েই চাই। একটুও দেরি করলে চলবে না। প্রসঙ্গত মাধুরী দীক্ষিতকে শেষবার সিনেমার পর্দায় দেখা গেছে ভুলভুলাইয়া ৩-এ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026