Entertainment

সিনেমা হলে বিজ্ঞাপন দেখিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে পিভিআর

এখন মাল্টিপ্লেক্সের জামানা। সেই দৌড়ে ভারতে অন্যতম পরিচিত নাম পিভিআর। সেই পিভিআর-কে এবার মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হল। আত্মপক্ষ সমর্থন ধোপে টিকল না।

এখন সময়ই হল অর্থ। মানুষের সময়ের মূল্য যথেষ্ট। সেখানে সিনেমা দেখতে কেউ যদি টিকিট কাটেন তাহলে তাঁকে সিনেমা দেখানোর সঠিক সময়টি জানাতে হবে হল কর্তৃপক্ষকে। কিন্তু হল কর্তৃপক্ষ সিনেমার মাঝে বিজ্ঞাপন দেখায়।

সেই বিজ্ঞাপন যতক্ষণের হোক না কেন সেই সময়টা দর্শকরা কোথাও জানান না। ফলে অনেকে বিরক্ত হন। সিনেমা যে সময় শুরু জেনে তাঁরা হলে ঢোকেন তার অনেক পরে শুরু হয়। এসব অভিজ্ঞতা অনেকেরই হয়েছে।

২০২৪ সালে স্যাম বাহাদুর নামে একটি সিনেমা দেখতে গিয়ে একই অভিজ্ঞতা হয় বেঙ্গালুরুর এক ব্যক্তির। তিনি বেঙ্গালুরুর ক্রেতা সুরক্ষা আদালতে একটি আবেদন দাখিল করেন।

জানান, তিনি পিভিআর-এর হলে সিনেমা দেখতে ঢুকেছিলেন। কিন্তু যে সময় সিনেমা শুরু বলে জানানো হয়েছিল তার ২৫ মিনিট পর সিনেমা শুরু হয়। ফলে তিনি বিরক্ত হন, তাঁর সময়ও নষ্ট হয়।

এই আবেদনে সাড়া দিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে ক্রেতা সুরক্ষা আদালত জানায়, আজকের যুগে সময়ের দাম রয়েছে। অনেকেই সারাদিনে খুব ব্যস্ততার মধ্যে কাটান। তারমধ্যেই তাঁরা সময় বার করে পরিবারের সঙ্গে বিনোদনে সময় দেন।

বিনোদনের জন্য সিনেমা দেখতে গেছেন মানে এই নয় যে তাঁর হাতে প্রচুর সময় রয়েছে। তাই আগামী দিনে পিভিআর-কে যে কোনও সিনেমার সময় সঠিকভাবে জানাতে হবে ক্রেতাকে।

তারা হলে যে বিজ্ঞাপন দেখাবে সেই সময় বাদ দিয়ে তাদের সময় জানাতে হবে। আইনক্স-এর জন্যও একই নিয়ম প্রযোজ্য। যদিও আইনক্স এখন পিভিআর নিয়ে নিয়েছে। ফলে রায়টা পিভিআর-এর বিরুদ্ধেই গিয়েছে।

পিভিআর চেষ্টা করেছিল আত্মপক্ষ সমর্থনের। দাবি করেছিল যে দর্শকরা একটু পরে হলে ঢুকছেন তাঁরাও যাতে পুরো সিনেমা দেখতে পারেন সেজন্য বিজ্ঞাপন। তাতে আদালত পাল্টা জানায়, যাঁরা সময়নিষ্ঠ তাঁরা সেজন্য সময় নষ্ট করতে বাধ্য হবেন কেন!

পিভিআর-এর জরিমানাও হয়েছে। ওই ব্যক্তিকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য ২০ হাজার টাকা ক্ষতিপূরণ, এই মামলা করার খরচ বাবদ ৮ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া শাস্তিমূলক জরিমানা হিসাবে ১ লক্ষ টাকা জরিমানা করেছে বেঙ্গালুরুর ক্রেতা সুরক্ষা আদালত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026