Entertainment

বাংলা বিনোদন জগতে এবার পা রাখল বিজেপি

টালিগঞ্জ পাড়া বললেই যেটা বাঙালির মনে আসে সেটা হল বিনোদন জগত। সে বড় পর্দা হোক বা ছোট পর্দা, গ্ল্যামারের ঝলকানি। বিনোদনের রান্নাঘর। সেই বাংলা বিনোদন জগতেও এবার পা রাখল বিজেপি। সরাসরি না হলেও বিজেপি প্রভাবিত সংগঠন জন্ম নিল গত শনিবার। যার মাথা হলেন কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া ডিজাইনার অগ্নিমিত্রা পল। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এন্ড কালচারাল কনফেডারেশন নামে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গত শনিবার। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন অগ্নিমিত্রা পল। দিলীপবাবুকে পাশে নিয়ে তিনি দাবি করেন, বাংলা বিনোদন জগতে অনেক প্রতিভাবান কাজ পান না। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাব রয়েছে এখানে। তারা যাঁদের কাজ দিতে বলে তাঁরা কাজ পান। ওই রাজনৈতিক দলের ঘনিষ্ঠরাই এখানে কাজ পাচ্ছেন। তাঁদের সংগঠন বিনোদন জগতে এসব হতে না দিয়ে প্রতিভাবানদের পাশে থাকবে। এখানে সমানাধিকার চালু করবে। এখন বাংলা বিনোদন জগতে কোনও স্বাধীনতা নেই বলেও জানান অগ্নিমিত্রা। তৃণমূলের নাম না করলেও তিনি যে তৃণমূলকেই কাঠগড়ায় চাপিয়েছেন তা বুঝতে কারও সমস্যা হয়নি। যদিও তিনি ফের বলেন এই সংগঠন একেবারেই অরাজনৈতিক একটি সংগঠন হিসাবে কাজ করবে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই সংগঠন অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষজনের সুখ দুঃখে তাঁদের পাশে থাকবে। সে সিনেমা হোক, টিভি হোক বা থিয়েটার, সেখানকার সব ধরণের সমস্যা দূর করবে এই সংগঠন। প্রয়োজনে সমস্যার কথা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এদিকে এই সংগঠন চালু হাওয়ার আগেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে বিজেপি বিনোদন জগতে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। তার উত্তরে এদিন অগ্নিমিত্রা পল বলেন, তাঁরা এখানে প্রচলিত রাজনৈতিক প্রভাবকে ভাঙতে চাইছেন। যে কাজে তাঁরা পাশে পেয়েছেন দিলীপ ঘোষ বা বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026