Entertainment

বাবা মা হলেন বলি তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

বলিউডের অত্যন্ত পরিচিত দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে এল প্রথম সন্তান। সংসারে নতুন অতিথির আগমনে বেজায় খুশি রণবীর ও দীপিকা।

বলিউডে প্রথমসারিতে থাকা নায়ক রণবীর সিং এবং প্রথমসারিতে থাকা নায়িকা দীপিকা পাড়ুকোন সাতপাকে বাঁধা পড়েন ২০১৮ সালে। বিবাহিত জীবনের ৬ বছর কেটে যাওয়ার পর এবার তাঁদের ২ জনের সংসার ৩ জনের হয়ে গেল। রবিবার তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হল।

মুম্বই জুড়ে এখন গণেশ পুজোর হইচই। এরমধ্যেই গত ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন রণবীর ও দীপিকা। সেখানে পুজো দেন তাঁরা। তারপর ৭ সেপ্টেম্বর দীপিকাকে ভর্তি করা হয় মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে।

রবিবার ৮ সেপ্টেম্বর তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিলেন। রণবীর ও দীপিকার ঘর আলো করে এল কন্যা সন্তান। তাঁদের এই খুশির মুহুর্ত তাঁরা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়া মারফত তাঁরা জানিয়ে দিয়েছেন তাঁদের কন্যা সন্তান জন্মের কথা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই রণবীর ও দীপিকা জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা বাবা মা হতে চলেছেন। সেপ্টেম্বরেই যে তাঁরা তাঁদের সন্তানের মুখ দেখতে চলেছেন তা পরিস্কার হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের পোশাক, জুতো ও বেলুনের ছবি দিয়ে পোস্ট দেখে।

অবশ্যই তাঁদের বাবা মা হওয়ার খবরে খুশি বলিউডও। নানা জন তাঁদের অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত দীপিকা ও রণবীর ২ জনকে একসঙ্গে দেখা যেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেন’ সিনেমায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026