Entertainment

আরডি বর্মন আর গুলজারের সারাক্ষণ ঝগড়া লেগে থাকত, কারণটা বেশ মজাদার

সুরের জগতে একজন আজও উজ্জ্বলতম নক্ষত্র, অন্যজন গানের কথার যাদুকর। ২ জনে উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী গান। অথচ সারাক্ষণ তাঁদের দুজনের ঝগড়া লেগেই থাকত।

ভারতীয় সিনেমায় যদি কালজয়ী গানের তালিকা নিয়ে বসা হয় তাহলে বোধহয় সবচেয়ে বেশি সংখ্যাটার পাশে লেখা থাকবে রাহুল দেববর্মনের নাম। যিনি বলিউডে পঞ্চমদা নামেই বিখ্যাত।

সেই প্রবাদপ্রতিম সুরকার আরডি বর্মনের আবার অনেক কালজয়ী সুর মানুষের মন জয় করেছে গুলজারের কলমের গুণে। গুলজারের লেখা গানে সুর বসেছে পঞ্চমের। তারপর তা মানুষের মন প্রাণ জয় করে নিতে সময় নেয়নি। অথচ যাঁদের যুগলবন্দি বলিউডকে অগুন্তি গুনগুন করার মত গান উপহার দিয়েছে, তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।

আরডি বর্মনের এক পুরনো ভিডিওতে তিনি ঝগড়ার কারণও জানিয়েছিলেন। পঞ্চম জানান, গুলজারের লেখা অনেক সময় তিনি বুঝতেই পারতেন না। অনেক কথার মানে বোঝা যেত না। ছন্দও বোঝা যেত না।

গান লেখা হলে যে ছন্দ সাধারণভাবে অন্য গীতিকারদের ক্ষেত্রে দেখা যেত, গুলজার সেই দলে পড়তেন না। তিনি এমন সব ছন্দ বানাতেন যে তাতে সুর বসানো ছিল অত্যন্ত কঠিন কাজ।

আরডি বর্মন এটা মেনে নিয়েছেন যে সবচেয়ে কষ্ট হত গুলজারের কথায় সুর বসাতে। ফলে তা নিয়ে প্রায়ই দুজনের ঝগড়া লেগে যেত। ‘আঁধি’ সিনেমার একটি গানে সুর দিতে গিয়ে আরডি বর্মন সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি এ কথায় সুর বসাতে পারবেননা।

গুলজারের সঙ্গে প্রাথমিক ঝগড়ার পর দুজনে একসঙ্গে বসেন। তারপর অনেক লড়াই করে গানের মুখরাতে সুর বসানো হয়। আরডি জানিয়ে দেন এবার গুলজারকে ঠিক এই ছন্দ ধরে রেখেই গানের অন্তরা লিখতে হবে।

গুলজার বাড়ি ফিরেও সেটা করে উঠতে পারছিলেননা। তিনি ফোন করে তা পঞ্চমদাকে জানানও। তারপরও ঠিকই লেখা হত। সুরও বসত। আর তৈরি হত অসামান্য সব গান। সেকথা আরডি বর্মন নিজেই জানিয়েছেন।

একবার তো আশা ভোঁসলে রাহুল দেববর্মন এবং গুলজার দুজনকেই একটি গানে রক্ষা করেন। ‘ইজাজত’ সিনেমার একটি হিট গান ‘মেরা কুছ সামান, তুমাহরে পাস পড়া হ্যায়’। সে গানে কিছুতেই সুর বসাতে পারছেন না আরডি বর্মন। কিছুই তাঁর পছন্দ হচ্ছেনা। গুলজারের সঙ্গে খিটিমিটিও হচ্ছে।

এই সময় ওই গানের মুখরাটি নিজের মত করে একটা গেয়ে ফেলেন আশা ভোঁসলে। সেটা শুনেই পঞ্চমদার পছন্দ হয়ে যায়। গান রেকর্ড হয়। তারপর তো সে গান একটা ইতিহাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026