Entertainment

একটা টুপি বিক্রি হল ৫ কোটি ২৮ লক্ষ টাকায়, কি আছে এই টুপিতে

একটা টুপি। বেশ দেখতে। কিন্তু তার দাম আর যাই হোক ৫ কোটি ২৮ লক্ষ টাকা হতে পারেনা। তাহলে কেন এত দাম, সেখানেই লুকিয়ে আছে আসল কাহিনি।

আপাত দৃষ্টিতে একটি টুপি। এই ধরনের টুপিকে বলা হয় ফিডোরা। এটা ভাবার কোনও কারণ নেই যে সব ফিডোরা টুপির দাম কোটি কোটি টাকা হয়। তবে একটি ফিডোরা টুপি বিক্রি হয়ে গেল ভারতীয় মুদ্রায় ৫ কোটি ২৮ লক্ষ টাকায়। কারণ নিলামে সেই দামই উঠেছে।

হলিউডে যে কয়েকটি সিনেমা কালজয়ী হয়ে আছে তার একটি অবশ্যই ইন্ডিয়ানা জোন্স। এই ইন্ডিয়ানা জোন্সের একটিতে ভারতের এক বিখ্যাত অভিনেতা ওমরেশ পুরীকে খলনায়কের চরিত্রে দেখতে পাওয়া যায়।

‘টেম্পল অফ ডুম’ নামে সেই সিনেমার শ্যুটিংয়ের অনেকটাই হয়েছিল শ্রীলঙ্কায়। ইন্ডিয়ানা জোন্স-এর ৪টি সিনেমা হল মাতিয়েছে। হিরো বিখ্যাত হলিউড তারকা হ্যারিসন ফোর্ড।

এই টেম্পল অফ ডুম সিনেমায় তাঁর মাথায় দেখা গিয়েছিল এই ফিডোরা টুপি। সেই ফিডোরা টুপিটিই এবার নিলামে উঠেছিল। মার্কিন মুলুকে হওয়া এই নিলামে হ্যারিসন ফোর্ডের মাথায় থাকা টেম্পল অফ ডুম সিনেমার সেই ফিডোরা টুপিটি ছিল অন্যতম আকর্ষণ।

অনেকেই সেটি কেনার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে ৬ লক্ষ ৩০ হাজার ডলারে সেটি বিক্রি হয়। হ্যারিসন ফোর্ডের মাথায় যে টুপিটি থাকত সেটি কয়েকবার স্টান্ট পারফর্মার ডিন ফেরানদিনি-র মাথায়ও ওঠে।

যখন তিনি হ্যারিসন ফোর্ডের হয়ে স্টান্টে অভিনয় করেছিলেন। ১৯৮৪ সালে এই সিনেমাটি মুক্তি পায়। তারপর থেকে টুপিটি ফেরানদিনি-র কাছেই ছিল। এবার সেটি নিলাম হয়ে গেল।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026