Entertainment

সলমন হয়ে গেলেন শাহরুখ, উত্তর পেলেন পরিচালক

সলমন খানকে একটি সিনেমার সেটে সেদিন ভুল করে শাহরুখ খান বলে ডেকে ফেলেছিলেন পরিচালক। কিছুক্ষণ চুপ থেকে তারপর আসে সলমনের সেই উত্তর।

এক স্ট্যান্ড আপ কমেডিয়ানের শোতে হাজির হয়ে বিখ্যাত পরিচালক নিখিল আডবাণী তাঁর এক বিরল অভিজ্ঞতা ভাগ করে নিলেন। ‘কাল হো না হো’ তাঁর প্রথম সিনেমা। যা বক্স অফিসে দারুণভাবে সফল হয়। তারপরই তিনি হাত দেন ‘সালাম-এ-ইশক’ নামে একটি সিনেমায়।

তারকাখচিত সেই সিনেমায় ছিলেন সলমন খানও। এদিকে তার আগেই করণ জোহরের সঙ্গে নিখিলের সম্পর্কের অবনতি হয়েছে। সলমন ফোন করেন নিখিলকে বিষয়টি মিটমাট করানোর জন্য।

সেই সলমন খানই ছিলেন সালাম-এ-ইশক সিনেমার অন্যতম মুখ। সেদিন সেটে সলমন খানের একটি দৃশ্য ক্যামেরাবন্দি হবে। নিখিল আডবাণী পরিচালক। তিনি সলমনকে জিজ্ঞাসা করেন, শাহরুখ রেডি তো?

সলমন খান দাঁড়িয়েছিলেন শট দেওয়ার জন্য। তাঁকে শাহরুখ বলে ডাকায় নিখিলের দিকে তাকান তিনি। চারধারে তখন কেউ কোনও কথা বলছেন না।

কিছুক্ষণ সব নিস্তব্ধ থাকার পর সলমন নিখিলকে উত্তর দেন, হ্যাঁ করণ আমি তৈরি। সলমনকে শাহরুখ বলায়, নিখিলের সঙ্গে যাঁর ঝগড়া সেই করণ জোহরের নাম করে নিখিল আডবাণীকে উপযুক্ত উত্তর দেন সলমন।

২০০৭ সালে ঘটলেও সে কথা নিখিল আডবাণী আজও ভুলতে পারেননি। ২০০৭ সালে মুক্তি পাওয়া সালাম-এ-ইশক ছিল তারকায় ভরা। সলমন ছাড়াও সিনেমায় ছিলেন অনিল কাপুর, গোবিন্দা, অক্ষয় খান্না, জন আব্রাহাম, সোহেল খান, সৌরভ শুক্লা, জুহি চাওলা, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া, আয়েশা টাকিয়া, ঈশা কোপিকর সহ আরও অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026