Entertainment

১০০ টাকায় নেমে এল অ্যানিম্যাল সিনেমার টিকিটের দাম, রয়েছে কারণ

ভারতের আনাচেকানাচে কান পাতলেই এখন কানে বাজছে জামাল কুদু গান। অথচ সেই সুপারহিট সিনেমা অ্যানিম্যাল-এর টিকিটের দাম ১০০ টাকায় নেমে এল।

এখন ভারতের মাল্টিপ্লেক্সে সিনেমার টিকিটের দাম কত তা অনেকেরই জানা। সেখানে রণবীর কাপুর, ববি দেওল, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত অ্যানিম্যাল সিনেমার টিকিটের দাম কেমন হতে পারে তা আন্দাজ করা যায়। সেই অ্যানিম্যাল সিনেমার টিকিটের দাম নেমে এল ১০০ টাকায়।

এখন কেউ সিনেমাটি দেখতে চাইলে ১০০ টাকা খরচ করলেই সিনেমা হলে দেখতে পারবেন। ৫০০ কোটির ব্যবসা করে ফেলা কোনও সিনেমা যে তার টিকিটের দাম ১০০ টাকায় নামিয়ে আনে তা ইদানিংকালে দেখা যায়নি।

অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর ৩ সপ্তাহ কাটিয়ে ফেলেছে। যে সিনেমার একটি গান এখন ভারতের আনাচেকানাচে বেজেই চলেছে। সিনেমার সঙ্গে জামাল কুদু গানও সুপারহিট। এতটা সফল সিনেমার টিকিটের দাম ১০০ টাকায় নেমে এল।

এটা দর্শকদের যেমন আনন্দ দিয়েছে, তেমনই অবাক করেছে। ৩ ঘণ্টার এই ম্যারাথন সিনেমা প্রধানত অ্যাকশন ধর্মী। যাঁরা এতদিন টিকিটর চড়া দামের জন্য সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখার ইচ্ছা প্রশমিত করছিলেন বা যাঁরা কবে এটি ওটিটি-তে রিলিজ হবে, তখন দেখবেন, ভেবে বসেছিলেন তাঁরাও এখন অনেকেই ১০০ টাকা দিয়ে সিনেমাটি অবসর সময়ে সিনেমা হলে বসে দেখা পছন্দ করবেন।

মনে করা হচ্ছে আরও বেশি করে দর্শককে এই সিনেমা দেখার সুযোগ করে দিতে এভাবে টিকিটের দাম ১০০ টাকায় নামিয়ে আনলেন অ্যানিম্যাল নির্মাতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026