ফাইল : অরিজিৎ সিং, ছবি - আইএএনএস
একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ সিং সেরা গায়কের পুরস্কার নিতে মঞ্চে উঠতে একটু দেরি করেন। উদীয়মান গায়কের এই দেরি দেখে আর তাঁর ঘুম ঘুম চেহারা দেখে সঞ্চালক হিসাবে থাকা সলমন খান ঠাট্টা করে অরিজিতকে জিজ্ঞেস করেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা।
উত্তরে অরিজিৎ পাল্টা সলমনকেই বলেন, তাঁরাই এত দেরি করেন যে ঘুম এসে যায়। একথা যে সলমন খান হজম করতে পারেননি তা তারপরই পরিস্কার হয়ে যায়।
সলমনের সিনেমায় গান গাওয়ার সুযোগ পাননি অরিজিৎ। তাঁকে বলিউডে কোণঠাসা করার চেষ্টাও করেন সলমন। অন্তত এমনই কানাঘুষো শোনা গিয়েছিল।
সলমনকে না চটাতে অরিজিৎ ক্ষমা চাইলেও খুব একটা কাজ হয়নি। সলমন অরিজিৎ সিংয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এমনভাবেই ৯ বছর চলেছে। কিন্তু এবার বোধহয় সব কলহের অবসান হল।
সলমন খান বান্দ্রায় এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাসিন্দা। সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সন্ধেয় একটি গাড়ি ঢুকতে দেখা যায়। যে গাড়িতে গায়ক অরিজিৎ সিং ছিলেন।
ঠিক কেন অরিজিৎ সলমন খানের ফ্ল্যাটে হাজির হলেন, তা পরিস্কার না হলেও এটা সকলের কাছে পরিস্কার যে সলমনের ফ্ল্যাটে যখন অরিজিৎ এসেছেন, তখন কোথাও গিয়ে ঝগড়া মিটেছে।
এমনও মনে করা হচ্ছে যে সলমন খানের সিনেমায় গানও গাইতে চলেছেন অরিজিৎ সিং। প্রসঙ্গত ৯ বছর ধরে সলমনের সঙ্গে শীতল সম্পর্ক সত্ত্বেও অরিজিৎ সিংই হয়তো বলিউডের একমাত্র তারকা গায়ক যিনি চুটিয়ে কাজ পেয়েছেন। তাঁর কেরিয়ারে তেমন প্রভাব সলমন খান ফেলতে পারেননি।
বলা হয়, সলমন খানের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করে কেউ নাকি বলিউডে টিকতে পারেন না। অরিজিৎ কিন্তু সে ক্ষেত্রে এক ব্যতিক্রমী প্রতিভা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…