Entertainment

কেন বোনের বিয়েতে এলেন না প্রিয়াঙ্কা চোপড়া, মুখ খুললেন প্রিয়াঙ্কার মা

বোন পরিনীতির বিয়ে। কিন্তু সেখানে এলেন না দিদি প্রিয়াঙ্কা চোপড়া বা জামাইবাবু নিক জোনাস। কোনও অশান্তি নাকি? মুখ খুললেন প্রিয়াঙ্কার মা।

বলিউড তারকা পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার বিয়েতে পরিনীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়ার হাজির থাকাটাই স্বাভাবিক ছিল। বোনের বিয়েতে দিদি, জামাইবাবু হাজির থাকবেন, নানা দায়িত্ব সামলাবেন, এটাই তো দেখার জন্য সকলে নিশ্চিত ছিলেন।

উদয়পুরে ঘরোয়া অনুষ্ঠানে ২ পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়েটাও হয় ধুমধাম করেই। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরিনীতি, রাঘব। কিন্তু সেখানে প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন না। তিনি আসেননি বোনের বিয়েতে।

তবে প্রিয়াঙ্কার মা গিয়েছিলেন। প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে বিমানবন্দরে পেয়ে তাই সাংবাদিকরা চুপ থাকতে পারেননি। সকলের একটাই জিজ্ঞাসা ছিল, কেন প্রিয়াঙ্কা চোপড়া এলেন না?

মধু চোপড়া অবশ্য প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাননি। বরং জানান প্রিয়াঙ্কা কাজে ব্যস্ত আছেন। তাই তিনি এসে উঠতে পারেননি। তবে বিয়েটা ভাল ভাবেই হয়েছে।

পরিনীতি ও রাঘব বিয়েতে কোনও উপহার কারও কাছ থেকে গ্রহণ করেননি। উপহার ফিরিয়ে দিয়েছেন। তাঁদের একটাই চাহিদা ছিল। সকলে যেন তাঁদের আশির্বাদ করেন।

মধু এও জানান, পরিনীতি এমনিতেই সুন্দর দেখতে। বিয়ের দিন তাঁকে আরও সুন্দর দেখতে লাগছিল। বিয়ে নিয়ে কার্যত কোনও বাঁকা কথা বলেননি প্রিয়াঙ্কার মা। তবে প্রিয়াঙ্কার না আসা নিয়ে তাঁর যুক্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

যতই কাজ থাক, বোনের বিয়েতে দিদির এই উপস্থিত না থাকাটা অনেকেই ভাল চোখে দেখছেন না। এমনকি কানাঘুষো চলছে যে ২ পরিবারে হয়তো কোনও অশান্তি চলছে। তবে প্রিয়াঙ্কা না আসতে পারলেও বোনকে দূর থেকেই আশির্বাদ করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026