Entertainment

বোন পরিনীতির বিয়ে এড়িয়ে যেতে চাইছেন দিদি জামাইবাবু, নতুন ইঙ্গিতে জল্পনা তুঙ্গে

বোনের বিয়ে বলে কথা। সেখানে দিদি জামাইবাবু হাজির হবেন না এমনটা স্বাভাবিক নয়। কিন্তু পরিনীতি চোপড়ার বিয়েতে না আসার ইঙ্গিত স্পষ্ট প্রিয়াঙ্কা নিকের।

ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া একটা বড় সময় নিজের দাপট অক্ষুণ্ণ রেখেছিলেন। তারপর কিছুটা স্বেচ্ছায় এবং এখন তাঁর নানা বক্তব্য থেকে স্পষ্ট যে কিছুটা অভিমানে তিনি বলিউড ছেড়ে বিদেশে পাড়ি দেন। বিয়ে করেন গায়ক অভিনেতা নিক জোনাসকে। নিজেও একাধিক হলিউড সিনেমা ও সিরিজে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে তাঁর বোন পরিনীতি চোপড়াও বলিউডে বেশ কিছু সিনেমায় যথেষ্ট নজর কেড়েছিলেন। সেই পরিনীতি সাতপাকে বাঁধা পড়ছেন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে।

সেলেব্রিটি বিয়ে মানে এখন ডেসটিনেশন বিয়ে। থিম বিয়ে। তা পরিনীতি রাঘবের ক্ষেত্রেও হচ্ছে। রবিবার তাঁরা উদয়পুরের লীলা প্যালেস থেকে যাবেন তাজ লেকে। সেখানেই সাজানো হয়েছে বিয়ের আসর। ২ পরিবারের ঘনিষ্ঠরাই কেবল হাজির থাকছেন এই বিয়েতে।

বোনের বিয়ে বলে কথা। সেখানে দিদি প্রিয়াঙ্কা আর জামাইবাবু নিক জোনাস আসবেন সেটাই তো স্বাভাবিক। শুধু আসবেন না, অনেক কাজেও ব্যস্ত থাকবেন। সেটা বোধহয় পরিনীতির ক্ষেত্রে হচ্ছেনা।

প্রিয়াঙ্কা তাঁর বোনকে সোশ্যাল সাইটে বিয়ের অভিনন্দন বার্তা দিয়েছেন। আর জামাইবাবু নিক শ্যালিকার ক্ষেত্রে সে পথেও হাঁটেননি। ফলে জল্পনা তুঙ্গে উঠেছে যে বোনের বিয়েতেই আসছেন না প্রিয়াঙ্কা ও নিক।

কিন্তু কেন বোনের বিয়েটা এড়িয়ে গেলেন প্রিয়াঙ্কা? তবে কি বোনের সঙ্গে কোনও মনোমালিন্য তৈরি হয়েছে? ঝগড়া হয়েছে ২ বোনে? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে পরিনীতির বিয়ের আয়োজনে কোনও খামতি থাকছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026