Entertainment

অভিনেতাদের জন্য ৪০ ফুট গভীর গর্ত কাটলেন সিনেমার পরিচালক

সিনেমায় একজন অভিনেতা কি করবেন, কেমন করে করবেন তা পরিচালকের দায়িত্ব। তা বলে অভিনেতাদের জন্য ৪০ ফুটের গর্ত খুঁড়লেন কেন পরিচালক?

সিনেমায় তারকা অভিনেতা রয়েছেন। তাঁর নামে সিনেমা অনেকটা বক্স অফিস পেয়ে যেতে পারে। বিষয়বস্তু বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। সেই কাহিনিতে অভিনেতারা যাঁদের চরিত্রে অভিনয় করবেন তাঁরা যে কি ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছিলেন তা অভিনেতাদের ঠিক করে ফুটিয়ে তোলাটা জরুরি ছিল।

পরিচালক চাইছিলেন পরিস্থিতি যেন ঠিকঠাক ফুটে ওঠে অভিনেতাদের মুখে চোখে শরীরে। সেটা করতে গিয়ে তিনি ৪০ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে ফেলেছেন। মাটির তলায় ৪০ ফুট নেহাত কম নয়।

পরিচালক টিনু সুরেশ দেশাই তৈরি করছেন ‘মিশন রানিগঞ্জ’। রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়া কিছু শ্রমিকের বাঁচার লড়াই এবং এক পাঞ্জাবি আধিকারিকের তাঁদের বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই নিয়েই জমাট বেঁধেছে এই সিনেমার গল্প।

পরিচালক চাইছিলেন সিনেমা তৈরির সময় খনির মধ্যে আটকে পড়া শ্রমিকদের যন্ত্রণা, তাঁদের শ্বাসকষ্ট, দমবন্ধ পরিস্থিতি কেমন হয়েছিল তা কিছুটা হলেও অভিনেতাদের অনুভব করাতে।

তাই তিনি ৪০ ফুটের একটি গর্ত খুঁড়ে তার তলায় অভিনেতাদের নামিয়ে দিয়েছিলেন। যাতে তাঁরা সেখানে নামার পর বুঝতে পারেন শ্রমিকদের কতটা কষ্ট হচ্ছিল সে সময়।

যদিও পরিচালক জানান এই ৪০ ফুটও গভীর কিছু নয়, কারণ এরও ১০ গুণ নিচে আদপে শ্রমিকরা আটকে পড়েছিলেন। যাঁদের উদ্ধার করেন যশবন্ত সিং গিল নামে এক আধিকারিক। যে চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা অক্ষয় কুমার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026