Entertainment

খোলাখুলি বিজেপির পাশে দাঁড়ালেন ৯০০ শিল্পী

কদিন আগেই বিজেপিকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ১০৫ জন চিত্রপরিচালক। খোলাখুলি বিজেপির বিরুদ্ধে গিয়েছিলেন তাঁরা। এবার তার পাল্টা বিভিন্ন ক্ষেত্রের ৯০০ জন প্রথিতযশা শিল্পীর সংগঠন খোলাখুলি বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানাল। শিল্পীদের মধ্যে রয়েছেন পণ্ডিত যশরাজ, উস্তাদ গুলাম মুস্তাফা খান, শঙ্কর মহাদেবন, মালিনী অবস্তি, পণ্ডিত বিশ্বমোহন ভাট-এর মত বহু মানুষজন। ন্যাশনাল ফাস্ট কালেকটিভ নামে একটি সংগঠনের ব্যানারে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রেখেছেন তাঁরা।

তাঁদের মতে, গত ৫ বছরে ভারতে একটি দুর্নীতিমুক্ত ও উন্নয়নশীল প্রশাসন দেখা গিয়েছে। বিশ্বজুড়ে ভারতের সম্মান বেড়েছে। একেবারে নাম ধরেই তাঁরা জানিয়েছেন এই সময়ে তাঁদের মতে নরেন্দ্র মোদীকেই দরকার। বিবৃতি প্রকাশ করে শিল্পীরা জানিয়েছেন যখন সন্ত্রাসকে রোখার দরকার পরে তখন অসহায় সরকার নয়, শক্তিশালী সরকার দরকার।

খোলাখুলিই তাঁরা বিজেপিকে ভোট দিতে অনুরোধ করেছেন। ১০৫ জন চিত্রপরিচালকের বিজেপিকে ভোট না দেওয়ার খোলাখুলি অনুরোধও মানুষকে অবাক করেছিল। আর এদিনের ৯০০ শিল্পীর বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধও সকলকে অবাক করেছে। এভাবে বুদ্ধিজীবীদের খোলাখুলি কোনও দলের বিরোধিতা বা সমর্থন করতে এর আগে এমন বিশাল সংখ্যায় দেখেনি ভারত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026