Entertainment

আদিপুরুষ যে হলেই চলবে সেখানে একটি করে আসন ফাঁকা রাখার আর্জি পরিচালকের

মুক্তি পেতে চলা ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক আর্জি জানালেন যে হলেই এই সিনেমা চলবে সেখানে একটি করে আসন যেন অবশ্যই ফাঁকা রাখা হয়।

প্রযোজক হন বা পরিচালক, তাঁরা চান হল যেন কানায় কানায় ভর্তি থাকে। সেখানেই সাফল্য। কিন্তু আদিপুরুষ সিনেমার পরিচালক আর্জি জানালেন যে হলেই এই সিনেমা চলবে সেখানে একটি করে আসন যেন অবশ্যই ফাঁকা রাখা হয়। বিশেষ একজনের জন্য সব হলেই এই আসন যেন ফাঁকা থাকে।

আর তা ফাঁকা থাকবে প্রতিটি শোতেই। যে হলেই আদিপুরুষ চলবে সেখানেই যেন প্রতিটি শোতে একটি করে আসন ফাঁকা অবশ্যই থাকে তা নিশ্চিত করতে প্রযোজকদের অনুরোধ করলেন সিনেমার পরিচালক ওম রাউত।

সম্প্রতি হয়ে গেল সিনেমাটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। সেখানেই ওম রাউত আদিপুরুষের প্রযোজকদের এই অনুরোধ জানান।

ওম বলেন, তাঁর বিশ্বাস যখনই কোনও সিনেমায় রামায়ণ তুলে ধরা হয়, সেখানে সেটা দেখতে ভগবান হনুমান অবশ্যই আসেন। হাজির থাকেন হলে। তাই তাঁর জন্য একটি আসন সবসময় ফাঁকা রাখা জরুরি।

তাই প্রতিটি হলে প্রতিটি শোতেই একটি করে আসন আসলে ভগবান হনুমানের জন্য ফাঁকা রাখতে অনুরোধ করেন ওম। বিষয়টি তিনি খোলাখুলিই সকলের সামনে জানিয়েছেন।

আদিপুরুষ সিনেমাটি রামায়ণ-এর কাহিনি অবলম্বনেই তৈরি করা হয়েছে। যা তামিল ও হিন্দি, ২ ভাষাতেই মুক্তি পেতে চলেছে আগামী ১৬ জুন। সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026