Entertainment

পাঠানকে নকল করা হয়েছে, নেটিজেনদের কোপে টম ক্রুজের সিনেমা

শাহরুখ খানের পাঠান-এর সাফল্য এ দেশের সিনেমায় এক নতুন ইতিহাস লিখেছে। সেই সিনেমা থেকে এবার নকল করার অভিযোগ তুললেন নেটিজেনরা।

শাহরুখ খানের অন্যতম সফল সিনেমা পাঠান-কে নাকি আর একটি সিনেমায় নকল করা হয়েছে। শুধু অভিযোগ করাই নয়, পাঠান-এর দৃশ্য ধরে ধরে তুলনা করে দেখানো হয়েছে বিখ্যাত হিরোর সিনেমায় কীভাবে নকল করা হয়েছে পাঠান-এর অ্যাকশন।

শাহরুখ খান ও সলমন খান পাঠান সিনেমায় ট্রেন দুর্ঘটনার পর যখন ঝুলছিলেন তার সঙ্গে মিল পেয়েছেন নেটিজেনরা। ব্রিজ ভেঙে পড়ার দৃশ্যের মিল পেয়েছেন তাঁরা। কামরার ওপর দিয়ে ছুটের দৃশ্যও নকল করা হয়েছে বলে তাঁদের দাবি।

আর এভাবেই ২টি সিনেমার দৃশ্যকে পাশাপাশি রেখে নেটিজেনরা প্রমাণ করার চেষ্টা করেছেন তাঁরা কেবল অভিযোগই করছেননা, এমন ভাবেই নকল করা হয়েছে পাঠানকে। এখন প্রশ্ন হল কোন সিনেমা পাঠানকে নকল করেছে বলে দাবি তাঁদের।

এখানে আরও বড় চমক লুকিয়ে আছে। কারণ বিশ্বজুড়ে অ্যাকশন হিরো হিসাবে যিনি কার্যত রাজত্ব করেছেন সেই টম ক্রুজ-এর একটি সিনেমা রয়েছে মিশন ইম্পসিবল। যা আলাদা আলাদা কাহিনি নিয়ে ১, ২, ৩, ৪ করে এবার ৭ নিয়ে হাজির হয়েছে।

মিশন ইম্পসিবল-এর এই ৭ নম্বর কাহিনির সিনেমাটির সবেমাত্র ট্রেলার প্রকাশিত হয়েছে। সেই ট্রেলার দেখার পরই তা পাঠান থেকে নকল করা হয়েছে বলে সোচ্চার হয়েছেন নেটিজেনদের একাংশ।

হলিউড সিনেমা থেকে বলিউড সিনেমায় নকল করার উদাহরণ আগে পাওয়া গিয়েছে, কিন্তু হলিউড সিনেমা বলিউড সিনেমা থেকে নকল করছে এমনটা যদি সত্যিই হয় তাহলে তা ভারতীয় সিনেমার জন্যও বড় প্রাপ্তি বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026