Entertainment

১ লক্ষ ৬০ হাজার বর্গফুট জুড়ে গণিকাদের রঙিন দুনিয়া, তৈরি হল হিরামান্ডি

এমন অতি বিশাল কাণ্ড বড় একটা দেখা যায়নি। সেই চত্বর জুড়ে তৈরি হল হিরামান্ডি-র গণিকাদের দুনিয়া। কি হয় সেখানে, এবার তারই অপেক্ষা।

স্বাধীনতার আগেও এ ভারতে গণিকাদের একটা দুনিয়া ছিল। তাঁদের পৃষ্ঠপোষকও কম ছিলেননা। গণিকাদের সেই দুনিয়া ছিল বর্ণময়। আবার সেখানে ছিল সুখ, দুঃখ, কষ্ট। যা হয়তো চাপা থাকত রঙিন বহিরঙ্গের আড়ালে।

কেমন ছিল সেই দুনিয়া। ১ লক্ষ ৬০ হাজার বর্গফুটে সেই গণিকাদের দুনিয়াই উঠে আসতে চলেছে। এমন এক অতিকায় সেট তৈরি করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। যিনি সবসময়ই একটা জাঁকজমকপূর্ণ সেট পছন্দ করেন তাঁর সিনেমায়। যা সিনেমার নাটকীয়তাকে আরও অনেকাংশে বাড়িয়ে দেয়।

হিরামান্ডি নামক স্থানের গণিকালয়ের কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। গণিকাদের দুনিয়ায় তাঁরাই রানি। এই দুনিয়াকে বাস্তবের রং দিতে অভিনয় করছেন, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শরমিন সেগল, সঞ্জিদা শেখ।

সঞ্জয় লীলা বনশালি তাঁর এই অতিকায় সেট নিয়ে বড়ই খুঁতখুঁতে। তাই নিজেই সেটের খুঁটিনাটির দিকে নজর রেখেছেন। যাতে কোথাও শৈল্পিক ও সময়োচিত পরিবেশনে কোনও ফাঁক না থাকে।

এছাড়া গণিকাদের ঝলমলে দুনিয়া তুলে ধরতে পোশাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন পরিচালক। পোশাক পরিকল্পনা করেছেন তিনি নিজেই। সেখানে কোনও খুঁত থাকুক তিনি চাইছেন না।

স্বাধীনতার আগে হিরামান্ডি নামক স্থানের গণিকালয়ের সংস্কৃতি তুলে ধরতে চাইছেন সঞ্জয় লীলা। অবশ্যই এই সিরিজে গণিকাদের দুনিয়ায় ঢুকে পড়েছে ১৯৪০-এর স্বাধীনতা সংগ্রামের কাহিনিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026