Entertainment

ববি দেওলকে সকলের সামনে চুমু খেলেন রণবীর কাপুর

ববি দেওল তাঁর চেয়ে অনেকটা সিনিয়র অভিনেতা। বয়সে ১৪ বছরের বড়। তাঁকে সকলের সামনে চুমু খেয়ে বসলেন রণবীর কাপুর। যা দেখে অনেকেই অবাক।

রণবীর কাপুর এবং ববি দেওলের পরনে মোটা গরমের পোশাক। দুজনের পরনেই কালো পোশাক। মাথাও কালো টুপিতে ঢাকা। তাঁদের পিছনে যাঁরা দাঁড়িয়ে আছেন তাঁরাও গরম পোশাকে শরীর ঢেকে রেখেছেন।

ববি ও রণবীরের সামনে একটি কেক রাখা। এমন মনে করার কারণ নেই যে এঁদের ২ জনের কারও জন্মদিন। কেকটা ছিল অ্যানিম্যাল নামে একটি সিনেমার শ্যুটিং শেষের আনন্দে।

সেই আনন্দে তখন শামিল ইউনিটের সকলে। ববি আর রণবীরের দায়িত্ব পড়েছে কেক কাটার। এই কেক কাটার সময় ঘটল ঘটনাটা।

আচমকা ববি দেওলের গলা জড়িয়ে ধরে তাঁকে চুমু খেয়ে বসলেন রণবীর। যা দেখে কিছুটা অবাক সকলে। আবার তা দেখে ইউনিটের কয়েকজন হেসেও উঠলেন। ববি দেওলও উচ্ছ্বসিত। তিনি রণবীর কাপুরকে দারুণ মানুষ বলে ব্যাখ্যা করেন।

ববি দেওল মানুষ হিসাবে এবং অভিনেতা হিসাবে দারুণ বলে ব্যাখ্যা করে চুমুটা খান রণবীর। ব্রিটেনে সিনেমার শ্যুটিং শেষ করে এই ঘরোয়া আনন্দে মেনে ওঠা এদিন সকলেই চুটিয়ে উপভোগ করেছেন।

যে কেকটি কাটা হয় তাতে রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমায় প্রথম দর্শন তুলে ধরা হয়েছিল। সেটাই কাটা হয়। অ্যানিম্যাল সিনেমাটি আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাওয়ার কথা।

তার আগে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। ববি দেওল এই সিনেমার জন্য বিশেষভাবে শরীরকে পেশীবহুল করে তুলেছিলেন। যা সিনেমায় আলাদা মাত্রা এনে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026