Entertainment

হাতে বাটি সামনে অনুপম খের, সকলকে চুপ করতে বললেন অনুরাগ বসু

ক্যামেরার পিছনে চোখ নয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন নয়। অনুরাগ বসু হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে সকলকে চুপ হতে বললেন। কিন্তু কেন?

বলিউডের প্রথমসারির চিত্রপরিচালকদের মধ্যে অন্যতম নাম অনুরাগ বসু। তাঁর আগামী সিনেমা ‘মেট্রো ইন ডাইনো’-র শ্যুটিংয়ের ফাঁকে হঠাৎ সেদিন বাটি হাতে দেখা গেল অনুরাগকে।

ক্যামেরার পিছনে চোখ নয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন নয়। কোনও অভিনেতাকে শট বোঝানো নয়। অনুরাগকে দেখা গেল বাটি হাতে। যা একটি বিশেষ সাদা মিশ্রণে পূর্ণ।

অনুরাগের সামনে দাঁড়িয়ে অভিনেতা অনুপম খের। তিনিও অনুরাগের দিকে চেয়ে উদগ্রীব। মাঝে মাঝে পরামর্শও দিলেন। আর সেইমত অনুরাগ এগিয়ে চললেন।

অনুরাগের সামনে ছিল ধোসা তৈরির বিশেষ উনুন। সেই ধোসা তৈরির উনুনের সঙ্গে থাকা চৌকো তাওয়ায় গোল করে ধোসার মিশ্রণ ছড়িয়ে দিলেন অনুরাগ। আর সেটের সকলকে নির্দেশ দিলেন তখন যেন কেউ কথা না বলেন।

সকলেই তাই মুখে টুঁ শব্দটি না করে অনুরাগের আণ্ডা ধোসা তৈরি দেখতে লাগলেন। যা তৈরির ফাঁকে অনুপম খের অনুরাগকে কিছুটা তেল আরও মেশানোর কথা মনে করিয়ে দিলেন।

এই ডিম ধোসা অনুরাগ শুধু রাঁধলেনই না, রাঁধার পর অনুপমকে খেতেও দিলেন। যা খাওয়ার পর কার্যত আপ্লুত অনুপম জানান, তাঁকে যেন অনুরাগ তাঁর সব সিনেমায় অভিনয়ের সুযোগ দেন।

অনুরাগও বলেন, প্রতিটি সিনেমাতেই কিন্তু তাঁকে সেক্ষেত্রে অনুরাগের তৈরি রান্না খেতে হবে। যাতে তিনি একশো শতাংশ রাজি বলে জানান অনুপম। এভাবেই হাল্কা মেজাজে সেটে কিছুটা সময় কাটান বলিউডের ২ প্রথিতযশা ব্যক্তিত্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026