Entertainment

দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধলেন বিরাট অনুষ্কা

দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এবারও সকলের তরফ থেকে শুভেচ্ছাই পেয়েছেন ২ সেলেব্রিটি কর্তাগিন্নি।

ফের একবার গাঁটছড়া বাঁধলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিয়ের পিঁড়িতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বসেছিলেন তাঁরা। ইতালিতে এই ২ সেলেব্রিটির বিয়ের ছবি নিতে কম কালঘাম ছোটেনি পাপারাৎজিদের। সেই রূপকথার বিয়ের পর তাঁদের জীবনে এসেছে ছোট্ট কন্যা ভামিকা।

তবে সংসার জীবনের বাইরেও বিরাট তাঁর ক্রিকেট দুনিয়ায় এবং অনুষ্কা তাঁর অভিনয়ের জীবনে সফলভাবেই কাজ চালিয়ে যান। শুরু করেন ফাউন্ডেশনও। বিরাট কোহলি ফাউন্ডেশন তৈরি করেন বিরাট এবং অনুষ্কা শর্মা ফাউন্ডেশন শুরু করেন অনুষ্কা।

এবার এই ২টি ফাউন্ডেশন একসূত্রে বাঁধা পড়ল। গাঁটছড়া বাঁধল ২ সংগঠন। একসঙ্গে মিশে গিয়ে এখন একটিই সংগঠনের রূপ নিয়েছে ২টি।

এই সংগঠন মূলত দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর কাজ করবে। অলাভজনক সংস্থা হিসাবেই কাজ করবে বিরাট ও অনুষ্কার এই যৌথ সংগঠন।

‘সেভা’ নামে এই সংগঠন দুঃস্থ, দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়াবে। যত বেশি সংখ্যক পারা যায় মানুষের পাশে দাঁড়ানোই এখন ২ সেলেব্রিটির উদ্দেশ্য।

কোনও একটি মাত্র ক্ষেত্রেই সেভা-র কর্মকাণ্ড বাঁধা পড়ে থাকবে না বলেও জানানো হয়েছে। সমাজের জন্য যা ভাল, মানবিক মূল্যবোধের জন্য যা প্রয়োজন তা করে যাবে এই সংস্থা।

এর পাশাপাশি অনুষ্কা শর্মা তাঁর প্রাণি কল্যাণে বছরের পর বছর ধরে করে আসা কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। অন্যদিকে বিরাট কোহলিও খেলার জগতে স্কলারশিপ প্রদান এবং খেলোয়াড়দের স্পনসর করার কাজ চালিয়ে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026