চেঙ্গিজ সিনেমার পোস্টারে জিৎ, ছবি - আইএএনএস
সলমন খান না জিৎ, কে হাসবেন শেষ হাসি। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ জিৎ এবার বাংলার গণ্ডি পার করে সোজা সলমন খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
এক আঞ্চলিক তারকার সামনে কি হেরে যাবেন সলমন? নাকি সলমন তাঁর নিজের স্টারডমে বেরিয়ে যাবেন? চ্যালেঞ্জটা কিন্তু বাংলা সিনেমার এক তারকার জন্য যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে সাহস দেখিয়েছেন জিৎ।
ইদ মানেই সলমন খানের কোনও সিনেমার মুক্তি। এটা একটা চল হয়ে দাঁড়িয়েছে। সলমন খানের সিনেমা মুক্তি পাওয়ার দিন হয়ে উঠেছে ইদ।
এবার ইদে সলমন খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেতে চলেছে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে জিৎ-এর সিনেমা চেঙ্গিজ। সেটা বাংলায় মুক্তি পেলে কথা ছিলনা। কিন্তু জিৎ এক্ষেত্রে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সলমন খানকে।
কারণ চেঙ্গিজ-এর হিন্দি ভাষায় মুক্তিও হচ্ছে ইদের দিনই। ফলে একই দিনে ২টি সিনেমা মুক্তি পাচ্ছে। সেখানে সলমন খানের সিনেমার সঙ্গে কতটা লড়াই জিৎ দিতে পারবেন সেটা অবশ্যই দেখার।
জিৎ-এর চেঙ্গিজ তৈরি হয়েছে ১৯৭০ থেকে ১৯৯০ সালের মধ্যে কলকাতার আন্ডারওয়ার্ল্ড-এর পটভূমিতে। সিনেমায় জিৎ ছাড়াও রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, রোহিত বোস রায়, সাতাফ ফিগার প্রমুখ।
সিনেমায় আন্ডারওয়ার্ল্ড কিংপিনের ভূমিকায় অভিনয় করছেন জিৎ। আপাদমস্তক অ্যাকশনে ভরা সিনেমার পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…