Entertainment

রণবীর কাপুরকে একের পর এক চড় কষালেন ডিম্পল, মোটেও অকারণে নয়

ডিম্পল কাপাডিয়ার হাতে একের পর এক চড় খেলেন রণবীর কাপুর। এমন ভাবার কারণ নেই যে অকারণে চড় খেয়েছেন। পিছনে কারণ রয়েছে।

ডিম্পল কাপাডিয়ার হাতে ১৫ থেকে ২০টা সপাট চড় খেলেন রণবীর কাপুর। বর্ষীয়ান অভিনেত্রীর হাতে কেন এতগুলো চড় খেলেন রণবীর? পিছনে কিন্তু কারণ রয়েছে।

ঘটনাটি ঘটেছে রণবীর কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার সেটে। সেখানে কার্যত পরিচালকের নির্দেশে এভাবে একের পর এক চড় কষিয়ে গেছেন ডিম্পল।

এই সিনেমায় রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করছেন ডিম্পল। যিনি রণবীরের বাবা ঋষি কাপুরের নায়িকা হিসাবে একসময় পর্দা কাঁপিয়েছেন। সিনেমায় একটি দৃশ্যে মা ডিম্পলের হাতে চড় খাবেন রণবীর।

শ্যুটিং শুরু হয়। ডিম্পল একটা করে চড় মারেন। পরিচালক কাট বলেন। তারপর বলেন ঠিক হল না, রিটেক নিতে হবে। এভাবে প্রায় খান ২০ রিটেকের পর থামেন পরিচালক লব রঞ্জন।

পরে অবশ্য জানা যায় যে প্রথম শট ঠিক না হলও দ্বিতীয় টেকেই পছন্দের চড় কষানো পেয়ে যান লব। কিন্তু তিনি মজা করতেই এরপর রিটেকের কথা বলত থাকেন। আর ডিম্পল রণবীরকে চড় মারতে থাকেন।

যদিও রণবীরও কম যান না। তিনি সঠিক সময়েই নাকি চড় লাগাটা এড়িয়ে যাচ্ছিলেন। চড় লাগার ঠিক আগের মুহুর্তে তিনি এমনভাবে সরে যাচ্ছিলেন যে চড় তাঁর শরীর স্পর্শ করছিল না।

ডিম্পল পরে সেকথা জানানও। ডিম্পল বলেন, রণবীরের বাবা ঋষি কাপুরের টাইমিং ছিল অসাধারণ, তাই তাঁর ছেলের টাইমিং তো ভাল হবেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026