বলিউড হলিউড মিলে এখন আকাশে বাতাসে শুধুই বিয়ের খবর। বিয়ে করছেন বেশ কয়েকটি জুটি। সেই তালিকায় প্রথমেই নাম রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে বছরের শুরুতেই শ্রীলঙ্কায় তাঁরা বাগদান সেরে রেখেছেন। এখন শুধু বিয়ের অপেক্ষা। তাঁদের মুখ থেকে শোনা না গেলেও গুঞ্জন মুম্বই আর বেঙ্গালুরুতে ২টি বিবাহ পরবর্তী অনুষ্ঠান করতে পারেন এই তারকা জুটি। এ বছরের মে মাস থেকে তাঁদের সম্পর্ক নিয়ে জোড় আলোচনা শোনা যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে তাঁরা বিবাহ বন্ধনে বাঁধা পড়ছেন বলে খবর।
সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাঁটছড়া বাঁধছেন বরুণ ধাওয়ান। বান্ধবী নাতাশা দালালকেই নাকি বিয়ে করছেন তিনি। সম্ভবত আগামী বছর বিয়ে করছেন তাঁরা। কানাঘুষো শোনা যাচ্ছে ২০২০ নাগাদ বিয়ে করতে পারেন আলিয়া ভাটও। পাত্র তাঁর ‘স্বপ্নের মানুষ’ রণবীর কাপুর বলেই বাতাসে খবর ভাসছে। তাঁদের একসঙ্গে ঘোরাফেরাও করতে দেখা যাচ্ছে। কোনও ঘোষণা নেই ঠিকই। তবে এঁদের ভাবগতিকে অনেকেই মনে করছেন বিবাহ আসন্ন। এদিকে হলিউডের জাস্টিন বিবার আর হেলি বাডউইনের বাগদানের কাজ সারা। দ্রুত বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই ঝকঝকে তরুণ জুটি।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…