রশ্মিকা মন্দানা ও ভিকি কৌশল, ছবি - আইএএনএস
রশ্মিকা মন্দানা এখন আর শুধু দক্ষিণ ভারতীয় সিনেমা নয়, গোটা ভারতেই পরিচিত মুখ। অন্যদিকে ভিকি কৌশলের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল সাইটে এঁদের দুষ্টু মিষ্টি শেয়ারে কিন্তু অন্য সমীকরণের গন্ধ পাচ্ছেন অনেকে।
রশ্মিকা একটি বলের ছবি দিয়েছেন। যার ওপর চোখ, নাক মুখ এঁকেছেন তিনি। সেই ছবি পোস্ট করে ভিকি কৌশলকে ট্যাগ করেছেন রশ্মিকা। তাতে লিখেছেন ভিকির সঙ্গে শ্যুটিংয়ের দিনগুলোয় এমন লাগবে তাঁকে দেখতে।
এবার ভিকির পালা। তিনি আবার ওই সোশ্যাল সাইটেই একটি বলের ওপর চোখ, নাক, মুখ এঁকে পোস্ট করে রশ্মিকাকে উদ্দেশ্য করে লিখেছেন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁরও দারুণ।
এর আবার পাল্টা রশ্মিকা লিখেছেন, কেউ দারুণ কাজ করেছেন। তাঁকে এমন ভাইরাসের মত দেখতে লাগার জন্য অনেক ধন্যবাদ।
২ জনের এই খুনসুটি চললেও কেউই কিন্তু এটা পরিস্কার করেননি যে তাঁরা কাজটা কি করছেন। আর সেখানেই রহস্য দানা বেঁধেছে। ২ জনের সমীকরণে কি রান্না হচ্ছে সেটাই জানতে চাইছেন সকলে।
কারণ ২ জনে একসঙ্গে কোনও কাজ করেছেন এমন কারও জানা নেই। রশ্মিকা রণবীরের সঙ্গে জুটি বেঁধে করেছেন ‘অ্যানিমাল’। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমা দিয়ে রশ্মিকার বলিউড ডেবিউ হতে চলেছে।
এছাড়া ‘পুষ্পা’র পরের ভাগও করছেন রশ্মিকা। সঙ্গে রয়েছে ‘মিশন মজনু’ এবং ‘ভারিসু’ নামে ২টি সিনেমা। ফলে চরম ব্যস্ত রশ্মিকা।
অন্যদিকে ভিকি কৌশলের ২টি সিনেমা মুক্তি পাবে। একটি ‘গোবিন্দা নাম মেরা’, অন্যটি ‘স্যাম বাহাদুর’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…