নায়ক, নায়িকা ও নায়কের স্ত্রীর হাতাহাতি, ছবি - আইএএনএস
বৃষ্টি হচ্ছিল সেই সময়। একটি বিলাসবহুল গাড়িতে হালেই মুক্তি পাওয়া একটি সিনেমার নায়ক ও নায়িকা যাচ্ছিলেন। এমন সময় তাঁদের পথ আটকান এক মহিলা। ওই মহিলা আর কেউ নন ওই নায়কের স্ত্রী। তারপর শুরু হয় বৃষ্টির মধ্যেই হাতাহাতি।
অভিযোগ নায়কের স্ত্রী গাড়িতে উঠে ওই নায়িকার ওপর চড়াও হন। নায়িকা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করেন। তখন তাঁর চুলের মুঠি ধরে নেন ওই মহিলা।
এদিকে স্টিয়ারিংয়ে থাকা স্বামীকেও ছাড়েননি ওই মহিলা। গাড়ির দরজা খুলে তাঁর জামা ধরেও টানাটানি করেন তিনি। মহিলাকে বলতে শোনা যায় ওই তরুণী নায়িকা তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন। এমনকি নায়কের স্ত্রীর হাত থেকে বাঁচতে গাড়ি থেকে নেমে ছুটে একটি অটো ধরতে গেলে তাঁর পিছু ধাওয়া করে তাঁকে অটোতেও উঠতে দেননি ওই মহিলা।
ফলে প্রকাশ্য রাজপথ দিয়ে হেঁটেই এলাকা ছাড়তে হয় হিট সিনেমার নায়িকাকে। যাঁরা মোবাইল ক্যামেরায় ছবি তুলছিলেন তাঁদের দিকে ঘুরে একসময় হাতজোড় করতেও দেখা যায় নায়িকাকে।
ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে। ওড়িয়া সিনেমা প্রেমাম হালেই মুক্তি পাওয়ার পর দারুণ হিট করেছে। সিনেমার নায়ক বাবুশান মোহান্তি ও নায়িকা প্রকৃতি মিশ্র দর্শকদের মনে জায়গা করে নেন। এই বাবুশান ও প্রকৃতিকেই শনিবার সকালে গাড়িতে একসঙ্গে হাতেনাতে পাকড়াও করেন বাবুশানের স্ত্রী তৃপ্তি। তারপরই শুরু হয় তুলকালাম।
পতি, পত্নী অওর ও কাণ্ড কিন্তু রাস্তাতেই থামেনি। ঘটনার পর নায়িকা প্রকৃতি মিশ্রর মা পুলিশের কাছে অভিযোগ জানান তাঁর মেয়ে কাজে যাওয়ার সময় রাস্তায় দাঁড় করিয়ে তাঁকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছেন তৃপ্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে নায়ক, নায়িকা এবং নায়কের স্ত্রীর এই প্রকাশ্য রাস্তায় হাতাহাতি এখন ওড়িশার সাধারণ মানুষের মুখরোচক আড্ডায় পরিণত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…