Entertainment

দেশে এই প্রথম গুহার মধ্যে হল গানের জলসা, দেখতে গুহায় ঢুকলেন সঙ্গীতপ্রেমীরা

এ দেশ এমন ঘটনা এর আগে দেখেনি। এই প্রথম কোনও গুহার মধ্যে পাথরের খাঁজে খাঁজে বসল সঙ্গীতের আসর। গান শুনতে গুহায় ঢুকলেন অনেকে।

গুহার মধ্যে গানের জলসা! অবশ্যই অবাক করা কাণ্ড। তবে আবার এক নতুনত্বও বহন করছে এই গানের আসর। একটা জঙ্গলঘেরা এলাকায় সারিসারি পাহাড়ের মধ্যে একটি পাহাড়ের গুহার ভিতরে ঢুকেও যে গানের আসর বসতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। তবে এটাই হয়েছে।

এই গানের অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় অনেক উদীয়মান সঙ্গীতশিল্পী। গানের সঙ্গে বাজনা যাঁরা বাজাচ্ছিলেন তাঁরাও গুহার ফাঁকে ফোঁকরে নিজের বাদ্য বা বাদ্যযন্ত্র নিয়ে বসেন।

এভাবেই চলে এই গুহা জলসার আসর। যা শুনতেও মানুষজন হাজির হন। অনেকে আসেন এটা দেখতে যে গুহার মধ্যে গানের জলসা দেখতে কেমন হয়।

মেঘালয়ের সোহরায় রয়েছে বিখ্যাত আরওয়া গুহা। প্রাকৃতিকভাবে তৈরি এই গুহায় এভাবে একটি গানের জলসা বসা ভারতে এই প্রথম হল। এমন ভাবনা এর আগে দেখা যায়নি।

তবে এই গানের জলসা কেবলই একটি চমক নয়, এর পিছনে রয়েছে বৃহৎ উদ্দেশ্য। প্রথমত এভাবে গুহায় গানের জলসার মধ্যে দিয়ে প্রকৃতিকে বাঁচানোর একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। সেইসঙ্গে মেঘালয়ে অনেক পর্যটক হাজির হন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করতে। তাঁদের নতুন আকর্ষণে আকর্ষিত করতেও এই গুহা জলসার আয়োজন।

সেইসঙ্গে এই আসরে অনেক স্থানীয় তরুণ প্রতিভারা গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এভাবে তাঁরা প্রতিভা গুণে নজরেও পড়তে পারেন। যার হাত ধরে আগামী দিনে তাঁরা বড় গায়ক বা গায়িকা হয়ে ওঠার সুযোগ পেতে পারেন। গত ১৬ জুলাই বসেছিল এই অভিনব গুহা গানের আসর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026