Entertainment

অকালে শেষ সঙ্গীতশিল্পী কেকে, সমালোচনার ঝড়ের মুখে রূপঙ্কর বাগচি

সোমবারই সঙ্গীতশিল্পী কেকে-র বিরুদ্ধে মুখে খুলেছিলেন তিনি। আর মঙ্গলবারই কলকাতায় মৃত্যু হল কেকে-র। যার পর সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি সমালোচনার ঝড়ে কোণঠাসা।

ছিল গুরুদাস কলেজের বাৎসরিক অনুষ্ঠান। নজরুল মঞ্চে সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন বিখ্যাত গায়ক কেকে। কৃষ্ণকুমার কুন্নাথ আসল নাম হলেও তাঁকে সকলে চেনেন কেকে বলেই। তাঁর গাওয়া পল আজও মানুষকে নাড়া দেয়। শিহরিত করে।

একের পর এক হিট গান গেয়ে সাফল্যের চূড়ায় জায়গা করে নেওয়া কেকে-র জনপ্রিয়তাও ছিল আকাশ ছোঁয়া। সেই সঙ্গীতশিল্পী নজরুল মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ বোধ করেন। হোটেলে ফিরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কেকে-কে মৃত বলে ঘোষণা করেন।

যে খবরটা কার্যত কেউ বিশ্বাস করেই উঠতে পারছিলেন না। মাত্র ৫৩ বছর বয়সে এমন কণ্ঠ যে অকালে হারিয়ে যেতে পারে তা মেনে নেওয়া কঠিন হয়েছে সকলের জন্য। চোখ জলে ভরেছে অগুন্তি মানুষের।

এদিকে মঙ্গলবার নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানের আগে গত সোমবার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি কেকে-র বিরুদ্ধে মুখ খুলেছিলেন। রূপঙ্কর দাবি করেন, তিনি, এমনকি তাঁর সমকক্ষ বাংলার গায়ক গায়িকারা সকলেই কেকে-র চেয়ে ভাল গান করতে পারেন।

তখনও রূপঙ্করের সমালোচনা নিয়ে হইচই শুরু হয়নি। কিন্তু আগুনে ঘৃতাহুতিটা দিয়ে দেয় কেকে-র মঙ্গলবার অকাল প্রয়াণ। কেকে-র মৃত্যু শোকের সঙ্গে ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলে ওঠে রূপঙ্করের বিরুদ্ধে।

কেকে-র মৃত্যুর মাত্র একদিন আগে তাঁর গান করার ক্ষমতাকে ছোট করে কার্যত কেকে-র অসংখ্য গুণগ্রাহীর সমালোচনার মুখে পড়েন রূপঙ্কর। আছড়ে পড়তে থাকে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়। যা অব্যাহত।

এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কেকে-র দেহ রবীন্দ্র সদনে শায়িত রাখার পর তাঁকে গান স্যালুট প্রদান করা হবে। কলকাতায় এসে তাঁর মৃত্যুতে বঙ্গবাসী শোকস্তব্ধ। সকলেই সম্মান জানাচ্ছেন কেকে-কে। যার ফলে রূপঙ্করের বিরুদ্ধে সমালোচনার সুরও চড়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026