World

১৭ সেকেন্ডে বিয়ারের বোতল শেষ করে বিপাকে বিশ্বখ্যাত রাষ্ট্রপ্রধান

মাত্র ১৭ সেকেন্ড সময় নিলেন তিনি। আর সেই সামান্য সময়ের মধ্যেই শেষ করলেন ১টি বিয়ারের বোতল। যা তাঁকে কার্যত বিপাকে ফেলেছে।

খেলা দেখতে হাজির হয়েছিলেন তিনি। মাঠে ভিআইপি বক্সে বসে খেলাও দেখেন। খেলার শেষে হাজির হন জয়ী দলের ড্রেসিংরুমে। সেখানে তখন জয়ের উল্লাসে মাতোয়ারা সকলে।

সেখানে তাঁদের মধ্যে দেশের প্রেসিডেন্টকে পেয়ে আত্মহারা হয়ে ওঠেন রাগবি দলের খেলোয়াড়েরা। জয়ী দলের খেলোয়াড়েরা তখন বিয়ার পান করে আনন্দে মত্ত। তাঁরা একটি বিয়ারের পিন্ট বোতল প্রেসিডেন্টের হাতেও তুলে দেন।

এটাকে খেলোয়াড়েরা বিজয়োৎসবের অঙ্গ হিসাবে মনে করেন। নিরাশ করেননি প্রেসিডেন্ট। তিনিও শামিল হন এই আনন্দে। বিয়ারের বোতলটি মুখে ধরে পান করা শুরু করেন।

প্রেসিডেন্ট নিজে তাঁদের সঙ্গে দেখা করে বিজয় আনন্দে বিয়ার পান করছেন এই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দি করতে শুরু করেন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বিয়ারের বোতলটি সেই যে মুখে ধরেন তারপর আর নামাননি। পান করতেই থাকেন টানা।

ফাইল : এমানুয়েল মাক্রোঁ, ছবি – আইএএনএস

তারপর যখন মাক্রোঁ বোতল একদম শেষ করে মুখ থেকে নামিয়ে সামনের টেবিলে রাখেন, তখন সকলে আরও একবার আনন্দে উল্লাস করে ওঠেন। হিসাব কষে দেখা যায় এমানুয়েল মাক্রোঁ বোতলটি শেষ করতে সময় নিয়েছেন মাত্র ১৭ সেকেন্ড।

এই আনন্দ, বিয়ার পান সবই ছিল সাময়িক। এই ছবি সামনে আসতেই ফ্রান্সের বিরোধী নেতারা তোপ দাগেন। তাঁদের দাবি, দেশের প্রেসিডেন্ট এভাবে বিয়ার পান করতে পারেন না। প্রেসিডেন্টের একজন রোল মডেল হয়ে ওঠা উচিত। তাঁর দায়িত্ব একটি স্বাস্থ্যকর বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু এ দৃশ্যে তিনি তা করছেননা। বিষয়টি কিছুটা হলেও বিপাকে ফেলেছে ফ্রান্সের প্রেসিডেন্টকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026