ফাইল : ইলন মাস্ক, ছবি - আইএএনএস
ট্যুইটার নিজের দখলে নিতে আদাজল খেয়ে লেগে পড়েছিলেন ইলন মাস্ক। সফলও হয়েছেন। ২০১৩ সাল থেকে ট্যুইটার একটি পাবলিক কোম্পানি হিসাবে চলার পর অবশেষে ২০২২-এ এসে টেসলা সংস্থার মালিক ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার খরচ করে ট্যুইটার নিজের দখলে নিলেন।
এখন প্রশ্ন হল ট্যুইটারের সিইও হওয়া ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালের কি হবে? একটি রিসার্চ সংস্থা মনে করছে পরাগ আর সিইও নাও থাকতে পারেন। তবে তাঁকে যদি নতুন মালিক বার করেও দেন তাহলেও তাঁকে একটা বড় অঙ্ক দিয়ে বার করতে হবে।
পরাগকে যে টাকা দিতে হবে তা চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। এমনিতেই ইলন মাস্ক ট্যুইটারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলে তা ট্যুইটারের জন্য খুব একটা ভাল হবে না বলেই কর্মচারিদের ইঙ্গিত দিয়েছিলেন পরাগ। এর পরেও কি তাঁকে সিইও করে রাখবেন ইলন? নাকি মোটা টাকা দিয়ে বিদায় জানাবেন? এটা এখন বড় প্রশ্ন।
পরাগ আগরওয়ালকে যদি ট্যুইটারের নতুন মালিক ১২ মাসের মধ্যে বার করে দেন তাহলে তাঁকে ৪২ মিলিয়ন ডলার দিতে হবে বলেই মনে করা হচ্ছে। যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ৩২১ কোটি ৬৭ লক্ষ টাকা!
আপাতত এই খবর গোটা বিশ্বের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিপুল অঙ্কের বোঝা কি ইলন মাস্ক নেবেন? নাকি পরাগকেই রেখে দেবেন সিইও করে? এর উত্তর সময়ই বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…