কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে মঙ্গলে বসতি, প্রতীকী ছবি
পৃথিবী ছাড়াও মানুষের বসবাসের জন্য চাঁদ আর মঙ্গলগ্রহকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু সেখানে মানুষের যাতায়াত শুরু বা থাকা শুরু কবে থেকে হবে, সে প্রশ্ন অনেক সাধারণ মানুষেরই। পৃথিবী ক্রমে যেভাবে অবাসযোগ্য হয়ে উঠছে তাতে অনেক মানুষই চাইছেন এমনটা হোক।
সেই লক্ষ্য পূরণে বিজ্ঞান যে কত দ্রুত গতিতে ছুটছে তা এবার পরিস্কার করে দিলেন স্পেসএক্স কর্তা ইলন মাস্ক। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন মঙ্গলগ্রহে মানুষের জন্য শহর তৈরি হবে। সেখানে মানুষের কলোনি তৈরি হবে। যেখানে তাঁরা দিব্যি বসবাস করবেন।
সেই আপাত অবিশ্বাস্য বাসস্থান কবে বাস্তবায়িত হবে? ইলন মাস্ক জানাচ্ছেন আগামী ২০ বছরের মধ্যেই মঙ্গলগ্রহে শহর তৈরি শুরু হয়ে যাবে। আর ৩০ বছরের মধ্যেই সেখানে মানুষের বসবাস শুরু হয়ে যাবে।
মানে ৩০ বছর পর থেকেই মানুষ মঙ্গলগ্রহের শহরে বসবাস করার সুযোগ পাবেন। অবশ্যই ইলন মাস্কের এই দাবি নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়েছে। মাস্ক লিখেছেন আর কয়েক বছরের অপেক্ষা। তারপরই লাল গ্রহে মানুষে পা পড়বে।
২০২৬ সালে চাঁদে মানুষ পাঠাতে সবদিক থেকে তৈরি হচ্ছে নাসা। তারপরই কি তবে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হবে? অন্তত তেমনই মনে করছেন আশাবাদী মানুষজন। অনেকেই চাইছেন তাঁর জীবদ্দশায় মঙ্গলে মানুষের শহর তৈরিটা দেখে যেতে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…