National

৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে একমাস ব্যাপী হবে এই ভোটপর্ব। পশ্চিমবঙ্গের মতই উত্তরপ্রদেশে ভোট গ্রহণ হবে ৭ দফায়। উত্তরপ্রদেশে ভোট শুরু হবে ১১ ফেব্রুয়ারি, এরপর ১৫, ১৯, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি ভোট হবে। মার্চে ভোট হবে ৪ ও ৮ তারিখ। এছাড়া ৪ ফেব্রুয়ারি গোয়া ও পঞ্জাবে একদিনেই শেষ হবে ভোটগ্রহণ। উত্তরাখণ্ডে ভোট হবে ১৫ ফেব্রুয়ারি। মণিপুরে ভোটগ্রহণ হবে ২ দফায়। ৪ ও ৮ মার্চ উত্তরপূর্বপ্রান্তের এই রাজ্যে ভোটগ্রহণ। এদিন দিল্লিতে একথা জানান, মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। ভোট আলাদা আলাদা দিনে হলেও ভোটগণনা হবে এক দিনেই। ৫ রাজ্যের ভোটগণনা ১১ মার্চ। ৫ রাজ্যের ৬৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। যারমধ্যে রয়েছে উত্তর প্রদেশের ৪০৩টি আসন, উত্তরাখণ্ডের ৭০টি আসন, পঞ্জাবের ১১৭টি আসন, গোয়ার ৪০টি আসন ও মণিপুরের ৬০টি আসন। ভোট দেবেন ১৬ কোটি মানুষ। মণিপুরে এবার লৌহমানবী হিসাবে খ্যাত ইরম শর্মিলা চানু ভোটে লড়ছেন। এটা মণিপুরে নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। ‌মণিপুর থেকে আফস্পা প্রত্যাহারের দাবিতে ইরমের ১৬ বছরের অনশন আলোড়ন ফেলে দিয়েছিল। গত বছরই তিনি অনশন ভেঙে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। অন্যান্য রাজ্যে কিন্তু নোট বাতিলের প্রভাব ভোট ব্যাঙ্কে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেননা রাজনৈতিক বিশেষজ্ঞেরা। আবার উত্তর প্রদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও ক্ষমতাসীন সমাজবাদী পার্টির বাপ-ছেলের লড়াই অন্য দলের ভোট ব্যাঙ্কের পক্ষে খুশি বয়ে আনতে পারে বলেই মনে করছেন তাঁরা। এদিকে ২০১৯-এর আগে এই ৫ রাজ্যের নির্বাচন বিজেপির জন্যও যেমন অ্যাসিড টেস্ট, তেমনই কংগ্রেসের জন্যও অস্তিত্বের লড়াই। সেইসঙ্গে আঞ্চলিক দলগুলির কাছেও একটা বড় চ্যালেঞ্জ।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026