National

রাজনৈতিক দলগুলির জন্য নয়া নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

একদিন আগেই মাদ্রাজ হাইকোর্ট দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তার পরদিনই রাজনৈতিক দলগুলির জন্য নয়া নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনায় কি তবে ঘুম ভাঙল নির্বাচন কমিশনের? এই প্রশ্নই এখন সবার মুখে। গত সোমবারই মাদ্রাজ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে নির্বাচন কমিশনকে কার্যত তুলোধোনা করেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র নির্বাচন কমিশনকে দায়ী করেছে আদালত।

যখন রাজনৈতিক দলগুলি কোভিড বিধি শিকেয় তুলে ভিড়ে ঠাসা মিছিল মিটিং করছিল তখন কমিশন অন্য গ্রহে বসবাস করছিল কিনা সে প্রশ্নও তোলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

ভোট গণনা নিয়ে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তাও ৩০ এপ্রিলের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। আদালতের এই ভর্ৎসনার পরদিনই রাজনৈতিক দলগুলির জন্য নয়া বিধিনিষেধ জারি করল কমিশন।

কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভোটগণনার দিন ভোটের ফল জানার পর কোনও রাজনৈতিক দল বিজয় মিছিল করতে পারবেনা।

এমনকি জয়ী ব্যক্তি তাঁর সার্টিফিকেট নিতে যখন যাবেন তখন তাঁর সঙ্গে ২ জনের বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না। শুধু ওইদিন বলেই নয়, পরেও কোনও দল বা জয়ী প্রার্থী বিজয় মিছিল করতে পারবেননা।

প্রসঙ্গত ৫টি রাজ্যের ভোটের ফল জানা যাবে আগামী ২ মে। পশ্চিমবঙ্গে এখনও এক দফা ভোটগ্রহণ বাকি রয়েছে। যা নেওয়া হবে আগামী ২৯ এপ্রিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026