National

নরেন্দ্র মোদীকে নিয়ে ওয়েব সিরিজ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি সিনেমার প্রদর্শন নিয়ে আগেই তাদের অবস্থান পরিস্কার করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিয়েছে লোকসভা ভোট চলাকালীন কোনও বায়োপিক কনটেন্ট প্রদর্শন করা যাবে না। ফলে সেই সিনেমা হলে মুক্তি পায়নি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি ওয়েব সিরিজেও নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

ওয়েব সিরিজের প্রযোজকদের কাছে নির্বাচন কমিশনের নির্দেশ পৌঁছেছে। অবিলম্বে ওই ওয়েব সিরিজের সব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

‘মোদী: জার্নি অফ এ কমন ম্যান’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে। কমিশনের ব্যাখ্যায় এই ওয়েব সিরিজে বায়োপিক কনটেন্ট রয়েছে। যা লোকসভা নির্বাচন চলাকালীন দেখানো যাবে না। মানুষের মনে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে কমিশন। তাই এই ওয়েব সিরিজের অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের তরফে প্রযোজকদের জানিয়ে দেওয়া হয়েছে এখন এই ওয়েব সিরিজ বন্ধ থাকবে। যতদিন না কমিশন অন্য কোনও নোটিশ জারি করছে ততদিন এই ওয়েব সিরিজের প্রদর্শন বন্ধ রাখতে হবে। ওই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত অন্য কনটেন্টও অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কমিশন। ফলে সিনেমার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওয়েব সিরিজ প্রদর্শনও এবার বন্ধ হয়ে গেল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026