National

ব্যালট পেপারের যুগে ফেরার প্রশ্নই নেই, জানাল নির্বাচন কমিশন

যে কোনও সমালোচনা হতে পারে, কেউ কোনও পরামর্শ দিতে চাইলেও স্বাগত। কিন্তু ইভিএম মেশিন ও ভিভিপ্যাট মেশিন সরিয়ে ফের ব্যালট যুগে ফিরে যাওয়ার কোনও প্রশ্ন উঠছে না। একটি সেমিনারে বক্তব্য রাখতে এসে নয়াদিল্লিতে একথা পরিস্কার করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, ব্যালটের যুগে নানাভাবে ভোটে দেরি করা হত। মাসলম্যানেরা সক্রিয় ছিল। ভোট গণনায় দীর্ঘ সময় লেগে যেত। ভোটকর্মীরা চরম সমস্যার মুখে পড়তেন। সেই দিন ফের ফিরিয়ে আনার প্রশ্নই উঠছে না।

প্রসঙ্গত কলকাতার ব্রিগেড হোক অন্য কোনও প্ল্যাটফর্ম, বিরোধীরা বারবার ইভিএম-এ কারচুপি হয় বলে দাবি করেছেন। এ নিয়ে বিজেপির দিকে আঙুলও উঠেছে। ইভিএম-এ কারচুপি করে বিজেপি ভোট চুরি করে বলেও খোলাখুলি অভিযোগ করেন বিরোধীরা। ইভিএম ফিরিয়ে ফের ব্যালটে ভোট চালু করার দাবি তোলেন তাঁরা। বিরোধীদের সেই দীর্ঘদিনের দাবিকে এদিন কার্যত নস্যাৎ করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

সিংহ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026