৫ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, ছবি - আইএএনএস
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড় ও মিজোরামে ভোট হবে। ছত্তিসগড় বাদে সব রাজ্যেই ১ দফায় শেষ হবে নির্বাচন। কেবল ছত্তিসগড়ে ভোট হবে ২ দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ ১২ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২০ নভেম্বর। ২৮ নভেম্বর ভোট হবে মধ্যপ্রদেশ ও মিজোরামে। ৭ ডিসেম্বর ভোট হবে রাজস্থান ও তেলেঙ্গানাতে। ভোট গণনা হবে আগামী ১২ ডিসেম্বর।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন। শাসক ও বিরোধী ২ পক্ষের কাছেই এই ভোট অ্যাসিড টেস্ট। কারা কেমন অবস্থায় দাঁড়িয়ে আছেন তা এখান থেকেই পরিস্কার হয়ে যাবে। নিজেদের অবস্থান মেপে নিতে পারবে দলগুলি। প্রয়োজনে ২০১৯-এর আগে সেই ফলাফল বুঝে রণকৌশলও ঠিক করতে পারবে। সেদিক থেকে পুজোর পর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…