National

মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন অচল কুমার জ্যোতি

দেশের ২১ তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন অচল কুমার জ্যোতি। গত বুধবারই অবসর নিয়েছেন দেশের ২০ তম মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। তাঁর জায়গায় বৃহস্পতিবার দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন ৬৪ বছরের অচল কুমার জ্যোতি। গত মঙ্গলবার কেন্দ্রের তরফে নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়। ২০১৫ সালে নির্বাচন কমিশনার হিসাবে কার্যভার গ্রহণ করেন ১৯৭৫ সালের গুজরাট ক্যাডারের আইএএস অচল কুমার জ্যোতি। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সে রাজ্যের মুখ্যসচিব হিসাবে কাজ করেছেন তিনি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল দুটি শর্তের ওপর দাঁড়িয়ে আছে। বয়স থাকলে ৬ বছর এই পদে থাকতে পারেন অথবা যদি তার আগেই ৬৫ বছর বয়স হয়ে যায় তাহলে তাঁকে তাঁর পদ ছেড়ে অবসর নিতে হয়। যেটা আগে হবে সেটাই কার্যকাল হিসাবে গণ্য হবে। ফলে মাত্র একবছরই মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কাজ করার সুযোগ পাবেন অচল কুমার জ্যোতি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের মত বিগ ইভেন্টে থাকা হবে না তাঁর।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026