Sports

সোনা জিতলেন ইলাভেনিল, গড়লেন বিশ্বরেকর্ড

জীবনের দ্বিতীয় বিশ্বকাপ প্রতিযোগিতা। আর জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনাল। এই দুয়ের মধ্যে তফাত শুধু একটাই। হয় লড়তে হবে, নাহয় আবার সুযোগ হারাতে হবে। আর যদি লক্ষ্যভেদ হয়, তবে সোনার মেডেল আসবে দেশে। এমন সুবর্ণ সুযোগ তাই হাতছাড়া করতে চাননি ইলাভেনিল ভালারিভান। কঠিন লড়াই। তাই মাথা ঠান্ডা রেখে বৃহস্পতিবার নিজের সেরাটুকু ঢেলে দিলেন অষ্টাদশী ইলাভেনিল। অস্ট্রেলিয়ার সিডনিতে বসেছিল ২০১৮-র ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার ছিল ফাইনাল রাউন্ড। ১০ মিটারের এয়ার পিস্তল ইভেন্টের মঞ্চে ইলাভেনিলের সঙ্গে লড়লেন চিনের সেরা জুনিয়র শ্যুটার লিন ইং শিন। মোট ২৪ শটের খেলা। লিন ইং শিন ৯ দশমিক ৬ শটের জবাব ১০ দশমিক ৭ দিয়ে শেষ করেন ভারতীয় জুনিয়র শ্যুটার। শটের শেষে দেখা যায়, ইলাভেনিলের স্কোর দাঁড়িয়েছে ২৪৯ দশমিক ৮। গোটা প্রতিযোগিতায় সর্বমোট স্কোর মিলিয়ে যা দাঁড়ায় ৬৩১ দশমিক ৪। এমন অভাবনীয় স্কোরের বলেই বৃহস্পতিবার এত কম বয়সেই ইলাভেনিল গড়লেন নয়া রেকর্ড। জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনালে এমন অভূতপূর্ব সাফল্যে স্বভাবতই আবেগতাড়িত হয়ে পড়েন তামিলনাড়ুর মেয়ে ইলাভেনিল। নিজের স্বর্ণপদক তিনি উৎসর্গ করেন পরিবার, প্রশিক্ষক ও দেশকে।

অন্যদিকে পুরুষ বিভাগে অর্জুন বাবুতার লড়াই দেশকে এনে দিল আরেকটি পদক। ১০ মিটারের এয়ার পিস্তল ইভেন্টে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পান তিনি। একইদিনে জোড়া পদক জয়ে আপ্লুত দেশবাসীও।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026