Entertainment

জীবনের রিমোট অন্য কারও হাতে দিতে রাজি নন একতা

জিতেন্দ্র-র মেয়ে বলে তাঁকে আর কেউ এখন ডাকেন না। তিনি তাঁর নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন বলিউডে। তিনি একতা কাপুর। টেলিভিশন প্রযোজনা দিয়ে শুরু করে এখন তিনি সিনেমা প্রযোজনা করছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক কাজ করছে তাঁর সংস্থা। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন তাঁর আসন্ন সিনেমা ‘ফিতরত’-এর সাংবাদিক সম্মেলনে। সিনেমা নিয়ে প্রশ্নের পাশাপাশি ফের তাঁকে সেই পুরনো প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিয়ে কবে করছেন একতা? উত্তরে একতা পরিস্কার করে দেন বিয়ে সম্বন্ধে তাঁর দর্শন।

একতা কাপুর জানান, তিনি বেশ ভাল আছেন। খুশি আছেন। তাই জীবনের রিমোট তিনি অন্য কারও হাতে সঁপে দিতে রাজি নন। বরং নিজের মত করে আনন্দে জীবন কাটাতেই তিনি বেশি পছন্দ করেন। একতার মতে, কবে এক রাজপুত্র উড়ে আসবে। তারপর রাজকন্যাকে বিয়ে করে নিয়ে যাবে। সেই স্বপ্নে তিনি বিশ্বাসী নন। অনেক সাফল্য অর্জনের পরও তাঁকে এখনও বারবার শুনতে হয় এই কাজকর্ম সব ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত জীবনে খুশি হওয়ার জন্য তাঁর বিয়ে করা উচিত।

একতা কাপুর কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বিয়ে নামক ইন্সটিটিউশনে মাথা গোঁজার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। বরং এই বেশ ভাল আছেন। জীবনটাকে নিজের মত উপভোগ করছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন। তিনি জীবনের খুব আনন্দের মুহুর্ত কাটাচ্ছেন। তাঁর দাবি, অন্য কেউ এসে কারও জীবনকে খুশি করে দিতে পারে বলে তিনি মনে করেননা। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসেই কিন্তু এক পুত্রসন্তান এসেছে একতার কোলে। সারোগেসির মাধ্যমে। এখন তাকে নিয়ে ব্যস্ত থাকেন একতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026